1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে কমিউনিটি ক্যাম্পেইন ও জীবিকা উন্নয়ন তহবিলের চেক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 

খুটাখালীতে কমিউনিটি ক্যাম্পেইন ও জীবিকা উন্নয়ন তহবিলের চেক বিতরণ

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২৭৪ বার

কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধিন খুটাখালী মেদাকচ্ছপিয়ায় কমিউনিটি ক্যাম্পেইন ও জীবিকা উন্নয়ন তহবিলের চেক বিতরণ গতকাল মঙ্গলবার জাতীয় উদ্যানস্থ পার্ক অফিসে সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম অঞ্চল বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস।

কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক প্রান্তোষ রায়ের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান বন সংরক্ষক মো: আমির হোসেন চৌধুরী।

বিশেষ অতিথির মধ্যে ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন, নেকম ইকোলাইফ প্রকল্পের প্রাকৃতিক সম্পদ ব্যাবস্থাপনা ব্যাপস্থাপক মো: আব্দুল কাইয়ুম, সুফল প্রকল্পের প্রকল্প পরিচালক গোবিন্দ রায়, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান মুকিত মজুমদার, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চন্দন কুমার চক্রবর্তী, নেকম ইকোলাইফ প্রকল্পের ডিপিটি ড. শফিকুর রহমান, এনআরটি ম্যানেজার আবদুল কায়ুম প্রমুখ।

এসময় সুফল প্রকল্পের বিভিন্ন পরামর্শক, ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল, ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান, বিভিন্ন বনবিটের কর্মকর্তাগণ, মেদাকচ্ছপিয়া সিএমসি সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন,সহ-সভাপতি শফিকুর রহমান শফি মেম্বার, ফাঁসিয়াখালী সিএমসি সভাপতি অধ্যক্ষ ফরিদ উদ্দীন চৌধুরী, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর,সূফল প্রকল্পের কর্মকর্তাগণ, সূফল প্রকল্পের বিভিন্ন সুবিধাভোগীগণ, বন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বনজাগিরদার ও বনের আশে পাশে বসবাসরত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বনের উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবিকায়নের বিকল্প আয়ের ব্যবস্থা করার জন্য ১শ ৪৫ জনকে ২৫ হাজার টাকা করে মোট ৩৬ লাখ ২৫ হাজার টাকা জীবিকা উন্নয়ন তহবিল বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে অতিথিগণ সুফল প্রকল্পের আওতায় ফাঁসিয়াখালী বিটে ২০২১-২০২২ আর্থিক সনে সৃজিত ৩৫.০ হেক্টর এবং নলবিলা বিটে সৃজিত ২০.০ হেক্টর এনরিচমেন্ট বাগান ও মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের লেক পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net