1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে কিশোরীকে নদীতে ফেলে হত্যাচেষ্টার ঘটনায় আসামির রিমান্ড মঞ্জুর । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ে কিশোরীকে নদীতে ফেলে হত্যাচেষ্টার ঘটনায় আসামির রিমান্ড মঞ্জুর ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৪১৩ বার

ঠাকুরগাঁও জেলায় মাহফুজা আক্তার (১৮) নামে এক কিশোরীকে বস্তাবন্দি অবস্থায় নদীতে ফেলে হত্যাচেষ্টা মামলায় গুলজান বেগম (ফিরোজাকে) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১ আগস্ট) মামলায় গ্রেফতার আসামি গুলজান বেগমকে আদালতে হাজির করা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস রমেশ কুমার ডাগা এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক এসআই পিযুষ চন্দ্র সরকার। গত ২১ জুলাই ভোরে বস্তাবন্দি করে ঐ কিশোরীকে নদীতে ফেলে হত্যার চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা শহরের টাংগন নদীর পাশ থেকে ঐ কিশোরীকে বস্তাবন্দি অবস্থায় জীবিত উদ্ধার করে। উদ্ধার হওয়া কিশোরী দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট এলাকার বিজয়পুর গ্রামের মোস্তফা কামালের মেয়ে। স্থানীয়রা জানান, ঘটনার এক মাস আগে মাহফুজা আক্তারকে লেখাপড়ার উদ্দেশে ঠাকুরগাঁও জেলার একটি মাদরাসায় ভর্তি করায় পরিবার। ভর্তির পর ঈদের ছুটি কাটিয়ে মাদরাসায় ফিরলে ২০ জুলাই দিবাগত রাতে মাহফুজাকে একদল যুবক কৌশলে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে তাকে নির্যাতন করে হত্যার উদ্দেশে হাত-পা বেঁধে বস্তায় ভরে শহরের টাংগন নদীতে ফেলে দেয়। কিন্তু বস্তা গড়িয়ে নদীর ধারে আটকে থাকে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঐ কিশোরীর পরিবারের স্বজনরা জানান, মাহফুজাকে মাদরাসায় ভর্তির আগে গ্রামের বাড়ির ভাড়াটিয়া গুলজান বেগম নামে এক নারী মাহফুজার আপত্তিকর ছবি তুলে বিভিন্ন জনের কাছে ছড়িয়ে দেয়। আর সেই ছবি নিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা চালায় একদল যুবক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net