1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৩০৩ বার

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়ায় ৭ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে ঐ শিশুর মামাতো ভাই রাব্বী (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে শুক্রবার (২৬ আগস্ট) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ঘনিবিষ্ণুপুর থেকে তাকে আটক করে রুহিয়া থানা পুলিশ । আটককৃত ‌ রাব্বী ঐ গ্রামের সলেমান আলীর ছেল। মামলা সূত্রে জানা যায়, ১ নং– রুহিয়া ইউনিয়নের ঘনিবিঞ্চুপুর গ্রামের নাবলিকা কন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী। ঐ শিক্ষার্থী গত বৃহস্পতিবার (২৫ আগষ্ট) বিকেল ৪ টার দিকে তার মামার বাড়িতে মানকচুর তরকারি দিতে যায়। ঐ সময় তাদের বাড়িতে অন্যকেউ না থাকার সুযোগে মামাতো ভাই রাব্বী (২০) তাকে একাকি পেয়ে মুখ চেপে ধরে শয়ন ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে শুক্রবার বিকেলে রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করলে পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে রাব্বীকে আটক করে। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশু ধর্ষনেরে অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। আটককৃতকে ২৭ আগষ্ট শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। অপরদিকে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।,

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net