1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার মেশিন অকেজো করলেন এসিল্যান্ড - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার মেশিন অকেজো করলেন এসিল্যান্ড

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২৮৯ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের পশ্চিম পাড়ায় অবৈধ ভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযানে ড্রেজার মেশিন আটক করে অকেজো করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ( ৪ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশারফ হোসাইন। এসময় নবীনগর থানা পুলিশের এএসআই কাওছার হামিদের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহায়তা করেন।

জানা যায়, উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের জামাল মিয়ার ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের মহোৎসব চলছিল। গোপনীয় সংবাদের ভিত্তিতে সরেজমিনে অভিযানে গেলে মাটি কাটার মেশিন ফেলে দৌড়ে পালিয়ে যায় ড্রেজারের মালিকসহ সংশ্লিষ্টরা। পরে ড্রেজার মেশিনসহ ড্রেজারের পাইপ অকেজো করে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন বলেন, আটককৃত মালামাল নবীনগর থানা ও বিদ্যাকুট ইউনিয়ন ভূমি অফিসের তত্ত্বাবধানে জিম্মায় রাখা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে‌।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net