1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বেওয়ারিশ ক্ষ্যাপা কুকুরের কামড়ে ১৩ জন আহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা

মাগুরায় বেওয়ারিশ ক্ষ্যাপা কুকুরের কামড়ে ১৩ জন আহত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৩১৫ বার

মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দী ও কচুয়া গ্রামে বেওয়ারিশ ক্ষ্যাপা কুকুরের কামড়ে ১৩ জন আহত হয়েছে। ২২ আগস্ট সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত বেপরোয়া এ কুকুরটি যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়ে আহত করেছে বলে জানা গেছে ।

সরেজমিন ঘুরে জানা যায়, লাল রংয়ের গলায় সাদা দাগের একটি কুকুর ২২ আগস্ট সোমবার সোনাতুন্দি ও কচুয়া গ্রামের মতিয়ার বিশ্বাস, বাঁধন, নাসির, সবদার, শাহীন, অরধ্যসহ ১৩ জনের শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে আহত করেছে। সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এখনও কুকুরের আতঙ্কে রয়েছে পুরো এলাকা।

৬ষ্ট শ্রেনীর ছাত্র আহত বাঁধন জানান, সোনাতুন্দি বাজারে আমাদের দোকানের সামনে আমি বসে ছিলাম। সিসি ক্যামেরায় সব দেখা যাচ্ছিলো। কিছু বোঝার আগেই একটি লাল রংয়ের কুুকুর আচমকা আমার পায়ে কামড় বসিয়ে দেয়। স্থানীয় বাজারের এক ডাক্তারের কাছ থেকে ভ্যাকসিন নিয়েছি।

ইউপি সদস্য আব্দুল কাসেম জানান, একটি কুকুর এলাকার অনেক মানুষকে কামড়িয়েছে। এখন পুরো এলাকায় কুকুরের ভয়ে আতঙ্কিত রয়েছে। কুকুরটাকে মারা সম্ভব হয়নি। এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা ও অনেক বেড়ে গেছে। এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো বেগতিক হওয়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুজ্জামান লিটন জানান, কুকুরে কামড়ানোর ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয় না৷ কুকুরে কামড়ানো অনেক রোগীই আসছে। হাসপাতালে কেউ চিকিৎসাধীন নেই। তাদের প্রাথমিক চিকিৎসা ও বাইরের ভ্যাকসিন দেওয়া হয়েছে৷ সকলেই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে এবং সকলেই আপাতত আশঙ্কামুক্ত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net