1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় লালমাইয়ে কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতকানিয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের হাতে ধানের বীজ হাটহাজারী অঞ্চল ঐতিহ্যগতভাবেই শান্ত; আমাদেরকে তা ধরে রাখতে হবে’ প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ গণসংযোগে শাহজালাল: অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি না হওয়ার আহ্বান

সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৪৫৬ বার

নওগা জেলার আত্রাই উপজেলার সাংবাদিক শিফাত মাহমুদ ফাহিম দৈনিক গণকন্ঠ আত্রাই উপজেলা প্রতিনিধিকে হত্যা ও মিথ্যা মামলার হুমকির প্রতিবাদে সাভারের জাতীয় সৃতি সৌধের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ আগস্ট) দুপুর ১২ টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় পেশাদার সাংবাদিক সম্মিলিতভাবে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, গরীব দুঃখীদের সরকারী চাল চুরির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নওগাঁ জেলার আত্রাই উপজেলা মেয়াদ উত্তীর্ণ ছাত্রলীগ কমিটির সভাপতি মাহদী মসনদ স্বরূপ ও সাধারণ সম্পাদক হুমায়ন কবির সোহাগ দৈনিক গণ কন্ঠের আত্রাই প্রতিনিধি সিফাত মাহমুদ ফাহিমকে হত্যা ও মিথ্যা মামলার হুমকি প্রদান করেন। এসময় আশুলিয়ায় পেশাদার সংবাদকর্মী একত্রিত হয়ে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সাথে দোষীদের শাস্তির দাবী নিশ্চিত করে বক্তব্যে এমন দাবি করেন তারা। এছাড়াও ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি গ্রহনের হুঁশিয়ারি দিয়ে কর্মসূচি শেষ করেন‌ সাংবাদিকরা।

এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কর্মরত প্রায় শতাধিক সংবাদকর্মী ।

উল্লেখ্য, এর আগে গত ২১ জুলাই ‘যমুনা ট্রিবিউন’ নামের একটি অনলাইন মিডিয়ায় চাল চু্রির একটি প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক সিফাত মাহমুদ ফাহিম। এর জেরধরে আত্রাই উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক তাকে হত্যা ও মিথ্যা মামলার হুমকি প্রদান করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net