1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুফি আদর্শই বর্তমান পৃথিবীতে মানবমুক্তির অনন্য সোপান- সিডিএ চেয়ারম্যান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

সুফি আদর্শই বর্তমান পৃথিবীতে মানবমুক্তির অনন্য সোপান- সিডিএ চেয়ারম্যান

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২৭১ বার

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট-এর উদ্যোগে ‘এস জেড এইচ এম ট্রাস্ট বৃত্তি তহবিল’কে এবং বিভিন্ন খাতে সহায়তার চেক প্রদান করা হয়েছে।১০ আগস্ট বুধবার সিডিএ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র চেয়ারম্যান জনাব আলহাজ্ব এম. জহিরুল আলম দোভাষ।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,যে সুফিদের মৌলিক কাজই হচ্ছে মানব সেবা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের হক আদায় এবং মানুষে-মানুষে সৌভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে সুফি-দরবেশরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সুফি আদর্শই বর্তমান পৃথিবীতে মানবমুক্তির অনন্য সোপান হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ ধরনের মানবকল্যাণমূলক কাজ সম্পন্নের ব্যাপারে শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট কয়েক যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমি ব্যক্তিগতভাবে তাদের কল্যাণমুখি সমস্ত কর্মের সাফল্য এবং আরো বিকাশ কামনা করি।অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন সিডিএ’র বোর্ড সদস্য ও কারা পরিদর্শক এডভোকেট জিনাত সোহানা চৌধুরী,এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর, এস জেড এইচ এম ট্রাস্ট বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ সভাপতি অধ্যক্ষ আবু আহমদ,সদস্য চ.বি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রাক্তন সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা, বৃত্তি তহবিলের সাধারণ সম্পাদক তানভীর হোসাইন। অনুষ্ঠানে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট’-এর পক্ষ হতে ‘এস জেড এইচ এম ট্রাস্ট বৃত্তি তহবিল’ ফান্ডে এক কোটি টাকার চেক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net