ঢাকা   ১২:৪৪:৩৫ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  আমার দেশ-এর প্রেসে বোমা হামলার নিন্দা বাংলাদেশ সুশীল ফোরামের মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা

আশুলিয়ায় পুলিশ পরিচয়ে অটো ছিনতাই

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানুঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৭ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় পুলিশ পরিচয়ে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার(৬সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার সময় আশুলিয়ার বাইপাইল চন্দ্রা মহাসড়কের সম্ভার পাম্পের সামনে থেকে পুলিশ পরিচয়ে (সিভিল) দু’জন যাত্রী শ্রীপুর স্টান্ডে যাওয়ার কথা বলে উঠেন।

শ্রীপুর স্টান্ডে আসার পর অটোরিকশাটি থামাতে বলে। পাশেই একটি গলিতে একজনকে ডেকে আনতে বলে। চালক অটোরিকশা থেকে নামতেই রিকশাটি নিয়ে চম্পট দেয় সেই পুলিশ পরিচয়ে দু’জন যাত্রী।
জানা গেছে, অটোরিকশা চালক রাজশাহী জেলার নাটোর উপজেলার সোনাপাতি গ্রামের বাসীন্দা মৃত আব্দুস সালামের ছেলে মোসলেম (৪০)।

সে আশুলিয়া ধামসোনার কাইছা বাড়ী এলাকার হালিম মেম্বারের বাসার ভাড়াটিয়ে।

সে ১৯ বছর আগে ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় অটো চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।

তিনি এ প্রতিবেদককে বলেন, আমি এই গাড়িটি ৯মাস আগে এক লক্ষ ১৫ হাজার টাকা দিয়ে কিনেছি। তার মধ্যে লোন করেছিলাম ৬০ হাজার টাকা। এখনো ৪০ হাজার টাকা লোন এর পাওনা আছে মহাজন’। এভাবে অটো ছিনতাই করে নিয়ে ফেলে যাবে আমি কখনও ভাবতে পারিনি। এখনও লোনের এই ৬০ হাজার টাকার মধ্যে ৪০ হাজার টাকা পাবে। এটা কিভাবে কি করব সে দিশেহারা অসহায়ের মত হতভম্ব হয়ে পুলিশ বক্সে বসে ছিলেন,

এ দিকে অটোরিকশা খুজতে আর এক সহপাঠী অটোরিকশা নিয়ে ডিইপিজেড জিরানী মহাসড়কে খুঁজছিলেন সেই ছিনতাইকারীদের।
এবারও সামনে সিভিল পোশাকে ডিইপিজেড রপ্তানি পুলিশ বক্সের কমিউনিটি পুলিশ মহিন এবং জাকির অটোরিকশাটিকে আটক করে পুলিশ বক্সে নিয়ে আসেন।

জানা যায়,পুলিশ বক্সের কমিউনিটি পুলিশ পুলিশ মহিন অটোটিকে আটক করে বক্সে নিয়ে আসেন। বক্সে এসে দেখা যায় দায়িত্বরত টিআই শাহজাহান তিনি উপস্থিত নেই। পুলিশ বক্সেটির দায়ী ট্রাফিক ইনস্পেক্টর গোলাম মাওলা ছুটিতে থাকায় পালন করছেন অন্য এলাকার ট্রাফিক ইনস্পেক্টর শাহজাহান মজুমদার।

এ বিষয়ে জানতে শাহাজান মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি যেখানে দায়িত্ব পালন করে আসতেছি এই মুহুর্তে সেখানেই আছি । এখান থেকেই দুই জায়গায় দায়িত্ব পালন করতে হচ্ছে।

অটোচালক তার আরেক বন্ধুর অটোরিকসা নিয়ে ছিনতাইকারীদের খুঁজতে বের হয়েছিল এমনটি জেনে। তিনি আরও বলেন, অটোরিকশা যাতে মহাসড়কে চলাচল না করে সেজন্য মূলত আমরা রাখার বিল করে থাকি। যেহেতু সে অটোরিকসাটি মহাসড়কে চালায় না। বাই রোডে চালায় সেজন্য তাকে রেখার বিল ছাড়াই ছেড়ে দেওয়া হবে। পরে খোজ নিয়ে জানা যায় অটোরিকশাটি বেকার বিল ছাড়াই ছেড়ে দেওয়া হয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো ধরনের অভিযোগ দায়ের করা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি