ঢাকা   ০২:৪০:৪২ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

ঠাকুরগাঁওয়ে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বের– সভাপতি- পার্থ, সাধারণ সম্পাদক –রোহান,

চন্দনাইশে সহকারী কমিশনার (ভূমি) অফিসে কাজ চলছে মধ্যরাত পর্যন্ত।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৯ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে ব্যালটে পেপারের মাধ্যমে ভোটের সভাপতি নির্বাচিত করেছেন যমুনা টেলিভিশনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন মাই টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রোহান। শনিবার (৩ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন সকাল ১০ থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।মোট ভোটার ১৮ জনের মধ্যে ১৮জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচন পরিচালনা করেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের তিন সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠনের মাধ্যমে। তারা হলেন-প্রথম আলোর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক মজিবর রহমান খাঁন, গোলাম সারোয়ার সম্রাট ও হারুন অর রশীদ। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন।

এ ছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দিপ্ত টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মো: সামসুজ্জোহা।আর বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন ৪জন। তারা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহনা টেলিভিশনের রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি ফারুক আহাম্মেদ সরকার, অর্থ ও সাংগঠনিক সম্পাদক পদে বিজয় টিভির জেলা প্রতিনিধি মামুনুর রশিদ, নির্বাহী সদস্য পদে আরটিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন বাবুল ও চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি ফাতেমা-তু সগুরা। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন ৩ প্রার্থী, তারা হলেন– নিউজ২৪ এর আব্দুল লতিফ লিটু, একুশে টিভির এস এম জসিম ও যমুনা টেলিভিশনের পার্থ সারথী দাস। এদের মধ্যে পার্থ সারথী পান ১০ ভোট, এস এম জসিম পান ৭ ভোট ও আব্দুল লতিফ লিটু পান ১ ভোট। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন ২জন।

এদের মধ্যে বিটিভির মাসুদ রানা পলক পান ৭ভোট ও দীপ্ত টিভির সামসুজ্জোহা পান ১১ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন ২জন। এদের মধ্যে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি নবীন হাসান পান ৬ ভোট ও মাই টিভির রফিকুল ইসলাম রোহান পান ১২ ভোট।নির্বাচন সুষ্ঠ ও শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় নির্বাচন পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানিয়ে নির্বাচনে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান ,ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী ও সা: সম্পাদক লুঃফর রহমান মিঠু। এছাড়াও এ সময় ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব, ঠাকুরগাঁও মফস্বল সাংবাদিক ফোরাম, পীরগঞ্জ প্রেসক্লাব, ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি