1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সাবেক দুই ছাত্রলীগ নেতার মনোনয়ন পত্র দাখিল! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

মাগুরায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সাবেক দুই ছাত্রলীগ নেতার মনোনয়ন পত্র দাখিল!

মােঃ সাইফুল্লাহ :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৬ বার

মাগুরায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিগত নির্বাচনের বিজয়ী মাগুরা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু। তার বিরুদ্ধে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ছাত্রলীগের সাবেক দুই নেতা-কর্মী।

মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পঙ্কজ কুমার কুন্ডু দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন। এরপর বিকেল পৌনে ৩টার দিকে জেলার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিহাদ মিয়া এবং ছাত্রলীগ কর্মী শরীয়াতউল্লাহ রাজন চেয়ারম্যান পদে তাদের মনোনয়ন পত্র জমা দেন।
দলীয় প্রার্থীর বিপক্ষে মনোনয়ন পত্র জমা দানের বিষয়ে শরীয়াতউল্লাহ রাজন বলেন, জেলার সবখানে প্রকৃত আওয়ামী লীগ নেতা-কর্মীরা বঞ্চিত হচ্ছে। তারই প্রতিবাদে এবং দলীয় নেতা-কর্মীদের দলে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচিত হলে জেলার সার্বিক উন্নয়নেও কাজের সুযোগ পাবো।

অপর প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা জিহাদ মিয়া বলেন, দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই। বিধায় অবহেলিতদের পক্ষে প্রতিবাদ হিসেবে নির্বাচনে অংশ নেয়া।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাগুরা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু বলেন, আমার সঙ্গে দলের সকল স্তরের নেতা-কর্মীরা রয়েছে। নির্বাচিত হলে বিগত সময় থেকে শুরু করা উন্নয়নমূলক কাজ আরো এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে।

নির্বাচনে সাধারণ সদস্য পদে ২৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net