1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বাষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

সৈয়দপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বাষিকী পালিত

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭২ বার

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহীদ ডাঃজিকরুল হক রোডে বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দল।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি বিলকিস ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আহবায়ক আলহাজ্ব আব্দুল গফুর সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সদস্য সচিব ও পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন। এ সময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ন সদস্য সচিব জিয়াউল হক জিয়া। পৌর বিএনপির আহবায়ক শেখ বাবলু, সদস্য সচিব ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন প্রামানিক।আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি রওনক জাহান রিনু।
অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা হোসেন।

প্রধান অতিথি সাবেক এমপি বিলকিস ইসলাম বলেন, নিশিত রাতের অবৈধ ভোটের সরকার মহিলা দলের প্রতিষ্ঠা বাষিকীতে পুলিশ দিয়ে বানচাল করতে ব্যথ হয়েছে। বেগম খালেদা জিয়ার ও তারেক রহমান কে ভয়পায় বলেন,মিথ্যা মামলায় দিয়ে নির্বাচন থেকে দুরে রাখতে চাই।বিএনপিকে ভয় পায় বলেন মিছিল মিটিংয়ে হামলায় করে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করছে।
মোঃজাকির হোসেন
নীলফামারী প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net