1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অধ্যাপক আবদুল করিম স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে চবি উপাচার্য - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার

অধ্যাপক আবদুল করিম স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে চবি উপাচার্য

প্রফেসর ড. আবদুল করিমের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৩ বার

উপমহাদেশের প্রথিতযশা ইতিহাসবিদ, একুশে পদকপ্রাপ্ত কৃতি শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল করিমের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চবি ইতিহাস বিভাগের উদ্যোগে ‘অধ্যাপক আবদুল করিম স্মারক বক্তৃতা’ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক। ‘অধ্যাপক ড. আবদুল করিম : বাংলার ইতিহাসের প্রবাদপ্রতিম ঐতিহাসিক’ শীর্ষক স্মারক বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক প্রফেসর বর্তমান নর্থ সাউথ ইউনিভার্সিটির ইতিহাস ও দর্শন বিভাগের সভাপতি প্রফেসর ড. শরীফ উদ্দিন আহমেদ।

চবি কলা ও মানববিদ্যা অনুষদের ২ নং গ্যালারিতে আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) চবি ইতিহাস বিভাগের প্রফেসর ড. আবদুল্লাহ আল-মাসুমের সভাপতিত্বে এবং উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সালমা বিনতে শফিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক, চবি ইতিহাস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। এতে বক্তব্য রাখেন উক্ত বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর হায়াত হোসেন।

বক্তব্যের শুরুতে প্রফেসর ড. আবদুল করিমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপাচার্য বলেন, প্রফেসর ড. আবদুল করিম ছিলেন অত্যন্ত মেধাবী, জ্ঞানী, প্রজ্ঞাবান এবং ধীশক্তি সম্পন্ন উপমহাদেশের একজন প্রখ্যাত ইতিহাসবিদ। অসংখ্য গ্রন্থ প্রণেতা এ প্রথিতযশা শিক্ষাবিদ একাধারে ছিলেন শিক্ষক-গবেষক, প্রাবন্ধিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী সর্বোপরি একজন বিদগ্ধ পন্ডিত মানুষ। তাঁর পান্ডিত্যপূর্ণ লেখা ইতিহাসের ছাত্র-ছাত্রী ছাড়াও সংশ্লিষ্ট সকল মহলের জ্ঞান-গবেষণার পথ নির্দেশক হিসেবে কাজ করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন পদে অধিষ্ঠিত থাকাকালীন এ গুণী শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে অনন্য ভূমিকা পালন করেছিলেন। এ মহান গুণী ব্যক্তির আদর্শ ধারণ, লালন ও চর্চার মাধ্যমে নিজেদের জ্ঞান ভান্ডার অধিকতর সমৃদ্ধ করার জন্য উপাচার্য তরুণ শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net