ঢাকা   ১১:৫৩:২৬ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

ঠাকুরগাঁওয়ে শিবগঞ্জ ডিগ্রী কলেজে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার শিবগঞ্জ ডিগ্রি কলেজের হলরুমে ৭ সেপ্টেম্বর বুধবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মহিলা সমাবেশের আয়োজন করা হয়। উক্ত মহিলা সমাবেশে মোঃ আসরাফুল হক, অধ্যক্ষ, শিবগঞ্জ ডিগ্রি কলেজ, ঠাকুরগাঁও এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ মাহমুদউজ্জামান, প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঠাকুরগাঁও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজিলা খাতুন, সহকারী অধ্যাপক, মোছাঃ আইয়ুমা নেছা, সহকারী অধ্যাপক ও আছিয়া খাতুন , সহকারী অধ্যাপক, শিবগঞ্জ ডিগ্রি কলেজ । মহিলা সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন এইচ. এম. শাহজাহান মিয়া, সহকারী তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, ঠাকুরগাঁও। মহিলা সমাবেশে করোনাভাইরাস পরিস্থিতি ও দুর্যোগকালে সরকারের বিভিন্ন পদক্ষেপ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী উন্নয়নে সরকারের গৃহীত কার্যাবলী, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম এবং তথ্য অধিকার বিষয় নিয়ে আলোচনা করা হয়। মহিলা সমাবেশ শেষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মহিলা সমাবেশে প্রায় ১২০ জন মহিলা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি