1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরের চিরিরবন্দরে সেপটিক ট্যাংকে নেমে রাজমিস্ত্রীসহ ২ যুবকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

দিনাজপুরের চিরিরবন্দরে সেপটিক ট্যাংকে নেমে রাজমিস্ত্রীসহ ২ যুবকের মৃত্যু

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর:
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৫ বার

দিনাজপুরের চিরিরবন্দরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে রাজমিস্ত্রিকে উদ্ধার করতে গিয়ে জমে থাকা গ্যাসের বিষক্রিয়ায় দুই ভ্যানচালকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈড় গ্রামের তালতলা এলাকার মহির উদ্দিন পোনাতির বাড়িতে ঘটনাটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার একই গ্রামের চৌধুরী পাড়ার জালাল উদ্দীনের ছেলে আলতাফ (৪৫), মৌলভীপাড়ার মহির আলীর ছেলে সাইদুল (৩৮) ও বাকুপাড়ার তাহেরের ছেলে আব্দুল মাবুদ (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মো. বজলুর রশিদ।

স্থানীয়রা জানান, নওখৈড় গ্রামের আমেরিকা প্রবাসী মিলনের নির্মাণাধীনের ভবনের বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিংয়ের কাজ কিছুদিন আগে শেষ করা হয়। আজ বুধবার সকালে ভ্যানচালক মাসুদ ও সাইদুল সাটারিংয়ের মালামাল খুলতে নিচে নামেন। দীর্ঘ সময় তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে শ্রমিক আলতাফও নিচে নামেন। পরে তিনিও ফিরে না আসায় স্থানীয়রা নিচে নেমে তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ ও সাইদুলকে মৃত বলে ঘোষনা করেন।

এছাড়া গুরুতর অসুস্থ আলতাফকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কিন্তু বেলা ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মো. বজলুর রশিদ জানান, সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে দুইজনের মৃত্যু হয়েছে। আর কোন অভিযোগ না থাকায় মৃত দুই ভ্যানচালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net