1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আন্না মিয়া হাফেজিয়া মাদ্রাসা ও মুন্সীপাড়া জামে মসজিদে আইপিএসসহ উপকরণ প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

মাগুরায় আন্না মিয়া হাফেজিয়া মাদ্রাসা ও মুন্সীপাড়া জামে মসজিদে আইপিএসসহ উপকরণ প্রদান

মোঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৩ বার

মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল আন্না মিয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং ও মুন্সীপাড়া বায়তুল আমান জামে মসজিদের জন্য ০২ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা দুটি আইপিএস ও ব্যাটারি প্রদান করা হয়েছে ।
তারাউজিয়াল গ্রামের বাসিন্দা মরহুম আন্না মিয়ার পুত্র আমেরিকা প্রবাসী আশিকুজ্জামান নিশানের পক্ষে ১১শ ভিএম আইপিএস ও ২০০ এমপিআর-এর ব্যাটারি হস্তান্তর করেন তার চাচাতো ভাই শাহনেওয়াজ । মাদ্রাসা কমিটির সভাপতি মিয়া আলী আকবর ও মসজিদ কমিটির সভাপতি আকরামুল আজম তপন এসকল উপকরণ গ্রহণ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক শাহিদুজ্জামান খসরু, হাফেজ মাওলানা ইমরান হোসাইন, আকিদুল আজম জিহাদ, মিসরুল ইসলাম, তাসিনজামানসহ অন্যরা।
পরে মরহুম আন্না মিয়া ও তাঁর স্ত্রীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য এই পরিবারের অনুদানে মাগুরা শ্রীপুরের তারাউজিয়াল আন্না মিয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং- এর কার্যক্রম শুরু হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net