1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় কেঁচো সার উৎপাদন করে সফলতা অর্জন করছে রুমানা বেগম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  এসি বাসের ধাক্কায় নিহত ১, যাত্রী ছাউনি থেকে চালকের মরদেহ উদ্ধার  এনইসি সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী স্বপ্ন থমকে গেছে ক্যান্সারে, বাঁচতে চায় মাদ্রাসা ছাত্র জুনায়েদ ডিএমপি’র নতুন কমিশনার হলেন খাগড়াছড়ির সন্তান মোসলেহ উদ্দিন  নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ

মাগুরায় কেঁচো সার উৎপাদন করে সফলতা অর্জন করছে রুমানা বেগম

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১২ বার

মাগুরার শ্রীপুরে কেঁচাে সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন করে সফলতা অর্জন করেছে রুমানা বেগম নামে এক কৃষাণী। এখন তিনি সম্পূর্ন স্বাবলম্বী। রুমানা বেগম শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলী গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার স্ত্রী।
২০০৮ সালে মুজিবনগর কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে সীমিত পরিসরে কেঁচো সার চাষ শুরু করেন রুমানা বেগম। প্রশিক্ষণ শেষে তাকে কৃষি উপকরণ সরবরাহ করেন কৃষি উন্নয়ন প্রকল্প কতৃপক্ষ ।
সেসময় সীমিত পরিসরে শুরু করলেও বর্তমানে তাঁর প্রদর্শনীতে ২০ কেজির উপরে আফ্রিকান জাতের কেঁচো রয়েছে। অতি সম্প্রতি তিনি ২৫ কেজি কেঁচো বিক্রিও করেছেন। এখন প্রতি মাসে ২০ টন গোবর থেকে ২৪ টি হাউজে প্রায় ১৫ টন কেঁচো সার উৎপাদন হচ্ছে। যার প্রতি কেজি সার ১৫ টাকা মূল্যে বিক্রি হয়। এখন সে সার ও কেঁচো বিক্রি করে প্রতিমাসে ৩০থেকে ৩২হাজার টাকা উপার্জন করছে।
উৎপাদিত প্যাকেট জাত কেঁচো সার তাঁর বাড়ি থেকে উপজেলা কৃষি অফিস, সার ব্যবসায়ী ও কৃষকেরা প্রতিনিয়ত কিনতে আসছেন। তাঁর এই সফলতা দেখে আশে পাশের অনেক মহিলারা উদ্বুদ্ধ হয়ে কেঁচো সার উৎপাদন শুরু করেছেন। রুমানার সফলতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে তাকে দিয়ে ৩০ জনের একটি দল গঠন করা হয়েছে।

কেঁচো সার উৎপাদনকারী রুমানা বলেন, কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে ১’শ আফ্রিকান জাতের কেঁচো ও ৩ টি হাউজে স্বল্প পরিসরে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) চাষ শুরু করি। এখন আমি প্রতিমাসে সার ও কেঁচো বিক্রি করে ৩০ থেকে ৩২ হাজার টাকা উপার্জন করছি। অন্যান্য রাসায়নিক সারের পাশাপাশি এই অর্গানিক সারটির বাজারে মোটামুটি ভাল চাহিদা রয়েছে।

কাজলি বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী মুশফিকুর রহমান কানন বলেন, ভার্মি কম্পোস্ট সার পরিবেশ বান্ধব। এতে মাটির ক্ষতি হয় না। অন্যান্য সারের তুলনায় বাজারে এ সারের চাহিদা রয়েছে।স্থানীয়ভাবে আরো এধরনের উদ্দ্যোক্তা গড়ে তোলা প্রয়োজন বলে আমি মনে করি।

সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশিষ কুমার সরকার বলেন, উপজেলা কৃষি অফিসের মাধ্যমে রুমানা বেগমকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন তিনি সম্পুর্ন স্বাবলম্বী। তাকে দেখে অনেক মহিলা উদ্বুদ্ধ হয়ে কেঁচো সার উৎপাদন শুরু করেছে। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমরা তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ ও সার্বিক সহযোগিতা প্রদান করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা বলেন, কৃষাণী রুমানা মুজিবনগর কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করেন। বর্তমানে যা বৃহত্তর যশোর-কুষ্টিয়া কৃষি উন্নয়ন প্রকল্প নামে পরিচিত। তিনি বিভিন্ন সংস্থার ভার্মি কম্পোস্টের উপর টেইনার হিসেবে কাজ করছেন। প্রতিনিয়ত উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তার সার উৎপাদনের বিষয়ে খেয়াল রাখা হচ্ছে। এ বিষয়ে তাকে বিভিন্ন প্রকার পরামর্শ দেওয়া হয়। তার উৎপাদিত সারের মান ভাল। এছাড়াও প্রতি শতক জমিতে ৩ কেজি করে কেঁচো সার প্রয়োগ করা হলে ফসলের জন্য তা খুবই উপকারী হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net