1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় প্রতিপক্ষের হামলায় সাবেক বিডিআর সদস্য নিহত! আহত-১৫ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শাহ আমানত শাহ (রহ)’র বার্ষিক ওরস অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  এসি বাসের ধাক্কায় নিহত ১, যাত্রী ছাউনি থেকে চালকের মরদেহ উদ্ধার  এনইসি সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী স্বপ্ন থমকে গেছে ক্যান্সারে, বাঁচতে চায় মাদ্রাসা ছাত্র জুনায়েদ ডিএমপি’র নতুন কমিশনার হলেন খাগড়াছড়ির সন্তান মোসলেহ উদ্দিন  নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল

মাগুরায় প্রতিপক্ষের হামলায় সাবেক বিডিআর সদস্য নিহত! আহত-১৫

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০২ বার

মাগুরার শ্রীপুরের সব্দালপুর ইউনিয়নের কাজলী-হোগলডাঙ্গা গ্রামে বিবাদমান দুগ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় সাবেক বিডিআর সদস্য রাশিদুল মল্লিক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হোগলডাঙ্গা গ্রামের কওসার মোল্যার পুত্র ।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার কাজলী গ্রামের বাসিন্দা, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান মোল্যা ও হোগলডাঙ্গা গ্রামের আব্দুল হাই পবন মল্লিকের সাথে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই সূত্রধরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হান্নান ও পবন গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র ঢাল, সড়কি, ভ্যালা, রামদা, ছ্যানদা ও লাঠি-সোঠা নিয়ে মোল্যা মতিয়ার রহমানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় । এ সংঘর্ষে পবন গ্রুপের রাশিদুল মোল্লা এনামুল, আতর, হাপান ও উকিল মোল্যাসহ বেশ কয়েকজন মারাত্বক আহত হন। এছাড়া কমবেশি আহত হয় উভয় গ্রুপের১০-১২ জন। গুরুতর আহত রাশিদুলকে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পবন গ্রুপের লোকজন প্রতিপক্ষ হান্নান গ্রুপের রফিকুল ইসলাম ফেরো, জামির মীর, হারুন মীর ও ফিরোজ মীরের বাড়িসহ বেশ কয়েকটি বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে । সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের স্ত্রী মোছাঃ আসমা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী রাশিদুল মোল্যা কাজলী বাজার থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পথিমধ্যে হান্নান মোল্যা, ফেরো, ঠান্ডু, ওবাইদুল, নান্নু, মোকাম, ইমরোজ, রিপন ও কবিরসহ বেশ কয়েকজন তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। আমি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি ।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি তদন্ত মোশাররফ হোসেন জানান, এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ এজাহার দাখিল করেননি। এজাহার পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পবন মল্লিক গ্রুপের প্রতিপক্ষ হান্নান মোল্যাসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net