1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়ির ফুটবল কন্যাদের সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

খাগড়াছড়ির ফুটবল কন্যাদের সংবর্ধনা

মোঃ আলমগীর হোসেন,খাগড়াছড়িঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩২ বার

খাগড়াছড়িতে সাফ জয়ী তিন ফুটবল খেলোয়াড়সহ চারজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি পৌঁছালে ঠাকুরছড়া উচ্চবিদ্যালয়ের সামনে তাদের ফুল দিয়ে বরণ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা।

খেলোয়ারদের খোলা জীপে করে কয়ক’শ মোটরসাইকেল সোভাযাত্রার মাধ্যমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এসময় কৃতি সন্তানদের সড়কের দুই পাশে দাড়িয়ে শুভেচ্ছা জানান এলাকাবাসী। পরে জেলা ক্রীড়া সংস্থা খাগড়াছড়ি স্টেডিয়ামে খাগড়াছড়ির চার কৃতি সন্তানকে ক্রেষ্ট প্রদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা,খাগড়াছড়ি পুলিশ সুপার নাঈমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম উপস্থিত ছিলেন। এছাড়াও বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে সাফ জয়ী ফুটবল কন্যাদের সংবর্ধনা দেওয়া হবে।

এর আগে জেলা প্রশাসকের পক্ষ থেকে খাগড়াছড়ির সন্তান আনু চিং মগিনী, আনাই মগিনী, মনিকা চাকমা এবং সহকারী কোচ তৃষ্ণা চাকমাকে এক লাখ করে মোট চার লাখ টাকা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net