1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে প্রগতি ব্লাড ডোনার্স ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল বিজ্ঞান উৎসব আনোয়ারায় বিধবাকে টিন উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুল কবির ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে থামালেন স্টার্ক নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন সরকারি দলের নন, বিরোধী দল হিসেবে জনগণের পাশে থাকুন -আব্দুর জব্বার মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ 

ফটিকছড়িতে প্রগতি ব্লাড ডোনার্স ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

মোস্তফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৭ বার

“তুচ্ছ নয় রক্তদান, বাচাতে পারে একটি প্রাণ” এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে মানবতার সেবায় কাজ করে আসছে চট্টগ্রামের ফটিকছড়ি মানবিক সংগঠন প্রগতি ব্লাড ডোনার্স ক্লাব। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাবের নতুন সদস্যদের পরিচয়পত্র, টি-শার্ট বিতরণ ও ক্লাবের প্রতিষ্ঠাতা এডমিন তৌসিফ এর বিদেশ গমণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান নাজিরহাটস্থ বিএফসি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা শিক্ষক নেতা মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন। উদ্বোধক ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র সিরাজ উদ দৌলা। প্রধান আলোচক ছিলেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন। সংবর্ধিত অতিথি ছিলেন ডাক্তার জয়নাল আবেদীন মুহুরী।

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, মোহাম্মদ ইসমাইল, পৌরসভা যুবলীগের সভাপতি হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা জামশেদুর আলম শিবলু, রাসেল, আমান উল্লাহ, শ্রমিকলীগ নেতা দিদারুল আলম সহ রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সংগঠনের এডমিন মঈন, ইকবাল মাহমুদ, তুষার, ফরহাদ ও হৃদয় সহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net