1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সীরাতুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

মাগুরায় সীরাতুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩৩ বার

মাগুরায় সীরাতুন্নবী উদযাপন উপলক্ষ্যে “রাসূল (সঃ) এর রাজনৈতিক প্রজ্ঞাঃ একটি পর্যালোচনা” শীর্ষক সেমিনার আল আমিন ট্রাষ্টের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার বিকাল ৩টায় মাগুরা আল- আমিন কম্পেলেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া এ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসার ড, মোহাম্মদ অলী-উল্লাহ।

মাগুরা আল- আমিন ট্রাষ্টের চেয়ারম্যান মাওলানা অধ্যাপক এম,বি বাকেরের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা ড, আলমগীর বিস্বাস।
আল-আমিন ট্রাষ্টের সেক্রেটারী অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন – আল- আমিন ট্রাষ্টের সহ-সভাপতি হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, আলোকদিয়া অমরেশ বসু ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও আল- আমিন ট্রাষ্টের সহ সাধারণ সম্পাদক মাওলানা অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড.মোঃ রবিউল ইসলাম, ইসলামী ব্যাংক মাগুরা নতুন বাজার উপশাখার ব্যবস্থাপক ড. মাওলানা মোঃ আব্দুল্লাহ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাকোল সম্মেলনী ডিগ্রী কলেজের সহকারী মাওলানা অধ্যাপক ফখরুদ্দিন মিজান, বেরইল কলেজের সহকারী অধ্যাপক মাওলানা অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, শত্রুজিৎপুর কলেজের সহকারি অধ্যাপক মোঃ আলমগীর হোসেন, নাকোল সম্মেলনী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আতিয়ার রহমান বিশ্বাস শুভেচ্ছা প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক মোঃখায়রুল ইসলামসহ আরো অনেকে।
সেমিনারে জেলার বিশিষ্ট ওলামায়ে কেরাম ,সাংবাদিক, সমাজকর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী, প্রকৌশলী, শিক্ষকসহ সমাজের বিশিষ্টজনের উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net