1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শান্তির জনপদ রাউজানে কেউ সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না- ফজলে করিম চৌধুরী এমপি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

শান্তির জনপদ রাউজানে কেউ সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না- ফজলে করিম চৌধুরী এমপি

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩৯ বার

রাউজান সংসদ রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাতীয় সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন রাউজান সম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির জনপদ, এখানে কেউ সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। এই উপজেলার মানুষ অসাম্প্রদায়িক চেতনাকে হৃদয়ে ধারণ করে সকল উৎসবে পার্বনে সামিল হয়। ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজায় কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে কঠিন ব্যবস্থা নেয়া হবে। বিএনপি জামাত শাসন আমলে হিন্দু সম্প্রদায়ের উপর জুলুম নির্যাতন ও মঠ মন্দিরে হামলা করে সংখ্যালঘুদের আতংকে রাখার চেষ্টা করে শুধু ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। সামনে জাতীয় সংসদ নির্বাচন । নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক শক্তির উত্থান হতে পারে। এ ব্যাপারে সকলকে সর্তক ও সজাগ থাকতে হবে। রাউজানে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার পাঁচদিন আমি রাউজানে থাকবো। প্রতিটি পূজা মন্ডপে আমি যাওয়ার চেষ্টা করবো।

তিনি গতকাল ৩০ সেপ্টেম্বর শুক্রবার রাউজান রাস বিহারী ধাম মন্দির চত্বরে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সভা, বস্ত্র বিতরণ ও সরকারী ভগ্যপণ্য বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন দের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদার, সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, প্যানেল মেয়র-২ অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু,রবিন্দ্র লাল চৌধুরী, পৌর কাউন্সিলর দিলীপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন,শওকত হাসান চৌধুরী,জানে আলম জনি, অশোক পালিত, প্রদীপ শীল, তপন দে, সাজু পালিত, উজ্জ্বল কান্তি দাশ, দিপলু দে দিপু, অনুপ চক্রবর্তী, জিকু দত্ত, দিলীপ কুমার দে, মিঠু শীল, সবুজ দে ভানু, অনিক দাশ গুপ্ত সহ ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভা শেষে পুজা উপলক্ষে দুই হাজার পূজার্থীকে বস্ত্র ও সরকার প্রদত্ত পূজার ভগ্যপণ্য বিতরণ করেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net