1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সদ্য ঘোষিত গাজীপুর জেলা বিএনপি কমিটিতে নিষ্কিয়,অযোগ্যদের পদ দেয়ায় নেতা-কর্মীদের তীব্র ক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

সদ্য ঘোষিত গাজীপুর জেলা বিএনপি কমিটিতে নিষ্কিয়,অযোগ্যদের পদ দেয়ায় নেতা-কর্মীদের তীব্র ক্ষোভ

শ্রীপুর(গাজীপুর)থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৬ বার

গাজীপুর জেলা বিএনপির ঘোষিত কমিটি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তুষ্ট বিরাজ করছে নেতা-কর্মীদের মধ্যে। কমিটিতে বাদ পড়া এবং কাঙ্খিত পদ বঞ্চিত নেতাদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে পদ বানিজ্যসহ নানা মন্তব্য। আর ঘোষিত এ কমিটিকে স্বেচ্ছাচারিতা, বিবেক বিবর্জিত, অনৈতিক, অসামঞ্জস্য্য,পদ বানিজ্য ও একতরফা বলে দাবি করছে জেলা বিএনপির পদ বঞ্চিত নেতাকর্মীরা। সদ্য ঘোষিত গাজীপুর জেলা বিএনপির কার্যক্রম স্থগিত করে গ্রহণযোগ্য ও আন্দোলনমুখী কমিটি গঠনের দাবি জানানো হয়েছে বিএনরি শীর্ষ নেতৃবৃন্দের কাছে।

এরই মধ্যে কমিটি ঘোষণার তিন দিনের মধ্যে গত ৮ সেপ্টেম্বর ঘোষিত কমিটির কৃষি বিষয়ক সম্পাদক কাপাসিয়ার তরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান তার পদ থেকে পদত্যাগ করেছেন।
আবেদনে পদ বঞ্চিত নেতা-কর্মীরা বলেন, গত ৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে বহু প্রত্যাশিত ঐতিহ্যবাহী গাজীপুর জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়। এই কমিটি পেয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সংগ্রামের নেতা কর্মীরা হতাশ, উদ্বিগ্ন ও মনক্ষুন্ন। কমিটি প্রকাশের পর থেকে সর্বত্র সমালোচনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিবাদ শুরু হয়েছে।
আবেদনে তারা আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্রের ৫৪ নং পৃষ্ঠার ১৫ (ক) ধারায় সুস্পষ্ট উল্লেখ আছে যে, কোন ব্যক্তি একই সঙ্গে দলের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন কিংবা ওয়ার্ড কমিটিতে সভাপতি অথবা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হতে পারবে না। অনেক নেতা যারা সদ্য ঘোষিত কমিটিতে পদ পেয়েছেন তাদের মধ্যে অনেকের রয়েছে ৩ থেকে ৫টি পদ বহন করছেন। যা সাধারণ নেতাকর্মীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
নেতারা অভিযোগ করেন বিগত সময়ে যারা রাজপথে থেকে মামলা ও হামলার শিকার হয়েছেন এবং দলের দীর্ঘ সময়ের পরীক্ষিত নেতা তাদেরকে বর্তমান কমিটি থেকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন- প্রবীন রাজনীতিবিদ কারা নির্যাতিত শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য পীরজাদা এস.এম রুহুল আমিন, (কারা নির্যাতিত) শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, সাবেক চেয়ারম্যান সুলতান উদ্দিন,মীর নুরে আব্দুল হাই,শ্রীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মুনসুর মন্ডল (কারা নির্যাতিত)। পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাতি জেলা বিএনপির সাবেক তথ্য গবেষণা সম্পাদক অ্যাড. নাহীন আহমেদ মমতাজী। জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য ও সাবেক ভিপি মনিরুজ্জামান খান লাবলু, সাবেক এমপি ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম ওবায়েদুল্লাহ, প্রফেসর ফ.ম. এমদাদুল হোসেন, খলিলুর রহমান চেয়ারম্যান, জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম,শ্রীপুরের অধ্যাপক রফিকুল ইসলামসহ অসংখ্য নেতা-কর্মী রয়েছেন এ তালিকায়। নেতৃবৃন্দ বলেন, জেলা বিএনপির বিগত কমিটির প্রায় শতকরা ৪৫ ভাগ নেতাদের এই কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। কয়েকটি পদে সিনিয়র নেতাদের টপকিয়ে অপেক্ষাকৃত জুনিয়র নেতাদের বড় পদবী দেওয়া হয়েছে বলেও দাবি করেন।

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির জেলা কমিটিতে জায়গা না পাওয়া একাধিক নেতা বলেন, বিগত কমিটিতে আমরা ছিলাম। সেখানে যেসব অযোগ্য নেতা বিভিন্ন পদে ছিলেন তাদের এবারের কমিটিতে পদ পাওয়ার কথা নয়। কিন্তু তারাই জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। যারা যোগ্য ছিলেন তাদের সরিয়ে দেয়া হয়েছে। আমরা নিজেকে যোগ্য বলে দাবি করছি না। কিন্তু প্রকৃতপক্ষে যারা যোগ্য তাদেরও তো পদ দেয়া হয়নি।
নেতারা আরও বলেন, বিষয়টি যোগ্য নেতাদের জন্য লজ্জার। সারা দেশে বিএনপির যখন বেহাল অবস্থা, তখন সে অবস্থা থেকে উত্তরণের জন্য সর্বোচ্চ চেষ্টা না করে অযোগ্যদের দিয়ে কমিটি গঠন করে দলের অবস্থা আরও শোচনীয় করা হচ্ছে। বিগত একযুগে দলের কঠিন সময়েও যাদের দলের পাশে পাওয়া যায়নি তাদের অনেককেই এ কমিটিতে স্থান দেয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

বঞ্চিত নেতারা অভিযোগ করেন যাদের ইউনিয়ন কমিটিতে থাকার যোগ্যতা নেই তারা জেলা কমিটির বড় বড় পদে অধিষ্ঠিত হয়েছে, সিনিয়র কে জুনিয়র আর জুনিয়রকে সিনিয়র করা হয়েছে কমিটির বিভিন্ন পদে।

ইতিপুর্বে বিভিন্ন উপজেলায় কমিটি গঠন নিয়েও পদ বাণিজ্য করতে ছাড়েননি জেলা কমিটির শীর্ষ দু’ নেতা। নেতাদের বিরুদ্ধে অভিযোগ, টাকার বিনিময়ে উপজেলার কমিটিতে অযোগ্যদের স্থান দেয়া হয়েছে। এ নিয়ে জেলা ও উপজেলা
প্রতিটি কমিটিরই পদবঞ্চিত নেতারা বলছেন, কমিটিতে যোগ্য নেতাদের স্থান দেয়া হয়নি। যা বিএনপির বিভেদকে আরও প্রকট করে তুলছে।
এ নিয়েও বিএনপির নেতাদের মাঝে ক্ষোভ রয়েছে।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান বলেন, আমরা জেলা বিএনপির প্রতিটি থানা ও পৌর কমিটি থেকে নাম চাওয়া হয়েছিল। কমিটি কর্তৃক দেওয়া নামের তালিকা থেকে নাম নিয়ে জেলা কমিটিতে পদ দেওয়া হয়েছে। জেলার সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় কমিটি কর্তৃক জেলা কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net