1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৪৪ ধারা জারি হওয়ায় নবীগঞ্জে ভেস্তে গেছে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

১৪৪ ধারা জারি হওয়ায় নবীগঞ্জে ভেস্তে গেছে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭৮ বার

১৪৪ ধারা জারি ও প্রশাসনের কঠোর অবস্থানের কারণে নবীগঞ্জ পৌর বিএনপি ও নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ হয়নি। সকাল থেকে শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছিল। বিক্ষোভ সমাবেশ করতে না পেরে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নবীগঞ্জ শহরে সাবেক এমপি শেখ সুজাত মিয়ার বাসভবনে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ সুজাত মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী।

এসময় তারা অভিযোগ করে বলেন- পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ সফল করতে শুরু থেকে ব্যাপক প্রস্তুতি ও জনস্রোত দেখে ঈর্ষান্বিত হয়ে গনতান্ত্রিক আন্দোলনকে বাঁধাগ্রস্ত করতে আওয়ামী লীগ হঠাৎ পাল্টা কর্মসূচি ঘোষণা করে। অবৈধ সরকার অবৈধভাবে প্রশাসনকে ব্যবহার করে ১৪৪ ধারা জারি করেছে, এরফলে জনগণের অধিকার হরণ করা হয়েছে। এসময় নবীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ছালিক মিয়া চৌধুরী, যুগ্ম আহবায়ক আব্দুল আলীম ইয়াছিনীসহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে দুপুরের পর থেকে নবীগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। এদিকে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন স্বাক্ষরিত এক আদেশে শহরে শুক্রবার সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। শুক্রবার সকাল থেকে নবীগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেলোয়ার শাহীন ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ শহরের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে।এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, দুপক্ষের পাল্টাপাল্টি সমাবেশ থাকায় ১৪৪ ধারা জারি করা হয়। সকাল থেকে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। কোনো ধরণের বিশৃঙ্খলা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net