1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৫ উপজেলায় অবরোধের ডাক ইউপিডিএফের আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ছোট মন্ত্রিসভায় যাঁদের নাম সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ

৫ উপজেলায় অবরোধের ডাক ইউপিডিএফের আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা

আবদুল আলী।
  • আপডেট টাইম : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০২ বার

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় গতকাল ২রা সেপ্টেম্বর শুক্রবার সকালে প্রতিপক্ষের সন্ত্রাসীদের গুলিতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের গুইমারা শাখার সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২) নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে জেলার গুইমারা ও রামগড়ের বিভিন্ন সড়কে মালবাহী ট্রাকে আগুন, সিএনজি ভাংচুর ও চালকদের মারধরের পর এবার নতুন করে কর্মসূচী ঘোষনা করেছে সংগঠনটি।

আগামীকাল ৪ঠা সেপ্টেম্বর রবিবার জেলার গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় আধাবেলা (সকাল ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত) সড়ক অবরোধের ঘোষনা দিয়েছে ইউপিডিএফ।

আজ শনিবার (৩ সেপ্টেম্বর ২০২২) সংবাদ মাধ্যমে প্রদত্ত সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগ হতে নিরন চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এই অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।

বিবৃতিতে তিনি, অবরোধ কর্মসূচি সফল করতে সকল যানবাহন মালিক-চালক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, অবরোধ চলাকালে জরুরী ফায়ার সার্ভিস, এ্যম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরী ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে।

উল্লেখ্য যে আগামীকালের অবরোধের আগেই আজ রামগড় উপজেলার যৌথখামার এলাকায় বিশৃঙ্খলার চেষ্টা করেছে বলে জানাগেছে। বিকালে নিরাপত্তা বাহীনির পাহাড়ায় গাড়ি পারাপার করা হয়েছে। তাই আগামীকালের অবরোধের কারনে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা করছে এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net