1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে সরকারি গোরস্তানে আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মাণ কাজে এলাকাবাসীর বাধা । - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে সরকারি গোরস্তানে আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মাণ কাজে এলাকাবাসীর বাধা ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৩৪৮ বার

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সরকারি গোরস্তানের জমিতে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী। সেখানে তাদের পূর্ব পুরুষের কবর আছে এমন দাবি করে গত ২১ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজের পর তারা ঘটনাস্থলে এসে নির্মাণ কাজ বন্ধ করে দেন।

নির্মাণ কাজ তদারকির দায়িত্বে থাকা আকরাম জানান, পীরগঞ্জ উপজেলার ভেলাতৈড় আবাসন প্রকল্পের পাশে নতুন করে ১০টি ঘর নির্মাণ করার জন্য ভিত্তি খুড়া হয়। কাজ চলমান অবস্থায় ২১ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজের পর ৪০/৫০ জন লোক এসে সেখানে কবর আছে দাবী করে কাজ বন্ধ করে দেয়। আমরা বিষয়টি তাৎক্ষনিক পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানিয়েছি। তিনিও কাজ বন্ধ রাখতে বলেছেন। এলাকার লোকজন জানান, ভেলাতৈড় গুচ্ছ গ্রাম এলাকায় বিশাল সরকারি গোরস্তানে দীর্ঘকাল ধরে আশপাশে কয়েকটি গ্রামের মানুষের মরদেহ দাফন করে আসছেন তারা। কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের আওতায় সেখানে ফাঁকা জায়গায় কিছু ঘর করা হয়েছে। এখন আবারো ঘর কারার জন্য মাটি খুড়া হয়েছে। যেখানে খুড়া হয়েছে সেখানে তাদের পূর্ব পুরুষের কবর রয়েছে। এ জন্য বাধা দিয়েছেন তারা। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, অভিযোগের কারণে আমরা কাজ বন্ধ রেখেছি। পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বিষয়টি দেখছেন। পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, জায়গা নির্ধারণের সময় কেউ বলেনি। এখন সেখানে কবর আছে দাবী করে কিছু লোক কাজ করতে বাধা দেয়। বর্তমানে কাজ বন্ধ আছে। সরে জমিন তদন্ত করে এলাকাবাসীর সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net