1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল ইউএনও ও মেয়রের পৌরসভার বিভিন্ন সমস্যা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল ইউএনও ও মেয়রের পৌরসভার বিভিন্ন সমস্যা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৩৩২ বার

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌরসভার বিভিন্ন সমস্যা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ সোহেল সুলতান জুলকার নাইন কবির ও পৌরসভার মেয়র রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান । গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার রানীশংকৈল উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা সভাকে কেন্দ্র করে তারা পরস্পরের বিরুদ্ধে এই অভিযোগ আনেন। রানীশংকৈল উপজেলা জানা গেছে, গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার ১১:৩০ টার দিকে আইনশৃঙ্খলা কমিটির সভা শুরু হয়। ঐ সভায় পৌরসভার মেয়র মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন না । পৌরসভার বিভিন্ন সমস্যা নিয়ে সভায় অভিযোগ উঠলে ইউএনও বলেন, এই সভায় মেয়র আসেন না, তাই পৌরসভার সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া যাচ্ছে না।

অন্যদিকে মেয়র বলছেন সভায় উপস্থিত হয়ে কি লাভ ! সভায় কথা বলে লাভ হয় না ।
সভায় পৌর শহরে বিভিন্ন স্থানে যানবাহন থাকে চাঁদাবাজি, রানীশংকৈল উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনের পৌর মার্কেটের প্রবেশপথের সড়কের ফুটপাতে অবৈধ দোকানপাট বসানো, মহাসড়কের উপর হাট বসানো হাটের কাঁচামালের অতিরিক্ত টোল আদায়সহ বিভিন্ন বিষয়ে উঠে আসে । উপস্থিত ব্যক্তিরা পৌরসভা এলাকার এসব সমস্যা সমাধানের দাবি তোলেন । এ ইউএনও মোঃ সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, সমস্যাগুলো যার সহযোগিতায় নিরসনের উদ্যোগ নেওয়া হবে, পৌরসভার সেই মেয়রই গত কয়েকটি সভায় আসেননি । কেন তিনি বিগত কয়েকটি সভায় এবং এই সভায়ও উপস্থিত হননি। তা আমি জানি না, ইউএনও আরো বলেন, পৌরসভার অভিযোগগুলো নিয়ম অনুযায়ী মেয়রকেই সমাধানের উদ্যোগ নিতে হবে । কোন প্রশাসনিক সমস্যা থাকলে এবং তা সমাধানে মেয়র সহযোগিতা চাইলে প্রশাসন সহযোগিতা করতে সব সময় প্রস্তুত । জানতে চাইলে পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, এই সভায় উপস্থিত হয়ে কথা বলে কোন লাভ হয় না । তাই সভায় উপস্থিত থাকার কোন প্রয়োজন নেই । সভায় কথা বলে হয়, প্রস্তাব নেওয়া হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না, তাই অযথা সভায় উপস্থিত হয়ে সময় নষ্ট করে কি লাভ ! পৌরসভার মেয়রের মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে ইউএনও মোঃ সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, সভায় কথা বলে লাভ হয় না,এ কথা অযৌক্তিক ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net