ঢাকা   ০২:৫৪:০১ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

রাজশাহীতে চারটি বিদেশী রিভলবার,ও তিনটি পিস্তলসহ ৩ অস্ত্র কারবারি গ্রেপ্তার

টিপু সুলতান, রাজশাহী প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৬৩২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজশাহীতে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গান পাউডারসহ তিন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ৭ অক্টোবর শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫, এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকার কাপাশিয়া পাহাড়পুরে অভিযান চালিয়ে এক কেজি একশ গ্রাম গান পাউডার, বোমা তৈরীর স্প্লিন্টার, চারটি বিদেশী রিভলবার, তিনটি পিস্তল, ম্যাাগাজিন ও গুলিসহ শীর্ষ অস্ত্র কারবারি আতিকুর রহমানসহ তার দুই সহযোগী শাহীন আলী ও মোহাম্মদ শহিদুলকে গ্রেপ্তার করা হয়।

তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী গ্রুপের সদস্য। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে তারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। তানজিম ও আব্দুর রহিম নামের দুই ব্যক্তি গ্রেপ্তারকৃতদের এই অস্ত্র ও বোম তৈরীর সরজ্ঞাম অজ্ঞাত স্থান থেকে এনে সরবরাহ করেছে। তাদের রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা ছিলো বলেও জানান র‌্যাব অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি