ঢাকা   ০৪:৫০:৫৫ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

সহজ পাঠের শিক্ষার্থীদের রাজবাড়ী ভ্রমন।

নেহাল আহমেদ। রাজবাড়ী।
  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩৪৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সহজপাঠের শিক্ষার্থীরা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে এসেছেন রাজবাড়ী কে জানতে।দুই দিনের ভ্রমনে তারা রাজবাড়ীর ইতিহাস ঐতিহ্য,সাংস্কৃতিক কে জানতে আজ বিকেলে গোদার বাজার পদ্মা নদী এবং গ্রামীন পরিবেশে দুর্গা পূজা দেখতে ধুনচী মন্দির পরিদর্শন করেছে।

রাজধানীর লালমাটিয়ায় সংস্কৃতি সমন্বিত সাধারণ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি আমরা ভুল পথে হাঁটছি, আমাদের পরিবেশ ও পৃথিবী নিয়ে। আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে।শিশুদের নিয়ে ভাবার মতো মানুষ কোথায়।যারা আমাদের আগামী দিনের আশ্রয় তাদের কি আমরা সঠিক ভাবে গড়ে তুলছি? আমরা যখন শিক্ষাকে বানিজ্যিক করে ফেলেছি তখন সহজপাঠ স্কুল আমাদের শেখায় কেমন করে তাকে ঠিক করতে হবে।

যেকোনো পরিবেশে যেন টিকে থাকতে পারে, যেকোনো পরিবেশের সঙ্গে যেন মানিয়ে চলতে পারে, ভয় ও জড়তা মুক্তভাবে যাতে গড়ে উঠতে পারে, এমনভাবে গড়ে তোলা যায় নালন্দা কিংবা সহজপাঠের শিক্ষার্থীদের না দেখলে বিশ্বাস করা দুরূহ।

গৎবাঁধা পড়াশোনার বাইরে এ ধরনের পড়াশোনা শিশুদের কে সৃজনশীল করে তুলতে পারে ।
শিশুরা তাদের কার্যক্রমের মাধ্যমে মানব কল্যাণে কাজ করা ও শাশ্বত বাঙালি হওয়ার শিক্ষা গ্রহন করছে।শিক্ষার এমনই উদ্দেশ্য হওয়া উচিত। সব স্কুলই সহজপাঠের মতো আনন্দ নিকেতন হয়ে উঠুক।
হয়ে উঠুক শিশুদের অভয়ারণ্য। দুই দিনের এই সফরে রাজবাড়ী জেলা সম্পর্কে জানা এবং গ্রামীন পূজা দেখাই ছিল উদ্দেশ্য।গ্রামের দূর্গা পূজা দেখা।

সহজপাঠের মতো শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে হওয়া উচিত। দেশজুড়ে স্কুলগুলোতে সহজপাঠ থেকে শেখা দরকার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি