1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আপিল বিভাগেও ভাগ্য খুলল না কুমিল্লার গফুর ভূঁইয়ার কুমিল্লা-৪ আসন আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী ঈদগাঁওয়ে আমির সুলতান-দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে পুরস্কার বিতরণী সম্পন্ন  তিন জেলা পরিষদে বাঙালি প্রতিনিধিত্ব ভাইস চেয়ারম্যানের দাবী জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট আমরা রাসূলের দেখানো ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করবো র‌্যাব-১০ এর অভিযান ডেমরায় পরিত্যক্ত ৫ টি গ্রেনেড উদ্ধার: থানায় হস্তান্তর  জাতীয় নির্বাচনে নিরাপত্তা দিতে সারাদেশে ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে কর্মসংস্থান সৃষ্টি করে আমরা যুবকদের সম্মানের জায়গায় বসাতে চাই : চৌদ্দগ্রামে জামায়াত আমীর ডা. শফিক দেশের ৫ লাখ ১৮ হাজার ভোটারের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করেছে ইসি

মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মােঃসাইফুল্লাহ;
  • আপডেট টাইম : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৯৩ বার

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে ০৩ অক্টোবর সোমবার কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২১-২২ এর আওতায় খরিপ মৌসুমে ২২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসকল উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা- উল- জান্নাহ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী, প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, উপজেলা খাদ্য অফিসার ইসরাত জাহানসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা জানান, এক বিঘা জমির জন্য এক কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার, জমি প্রস্তুত,সেচ, শ্রমিক, বালাই নাশক, পলিথিনসহ বিভিন্ন প্রকার উপকরণ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net