1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে বসতবাড়ীতে সন্ত্রাসী হামলা, মা ছেলে আহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩

ঈদগাঁওতে বসতবাড়ীতে সন্ত্রাসী হামলা, মা ছেলে আহত

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৩১০ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়ায় একটি দ্বিতল বসত ঘরে সন্ত্রাসীরা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে।
এসময় তাদের বাঁধা দিতে গিয়ে গৃহীনি সিরাজুল মোত্তাকিন রিয়া ও তার পুত্র আরমান কবির আহত হয়েছে। তাদেরকে রামু হামপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

হামলাকারিরা বাড়ির বেশকটি কক্ষ ভাংচুর করে নগদ টাকা, স্বর্নালংকার ও মোবাইসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে।

গত ১৪ অক্টোবর রাত আনুমানিক ১ টার সময় উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া ডিসি রোডস্থ মৃত সিরাজদ্দৌল্লার কন্যা সিরাজুল মোত্তাকিন রিয়ার বাড়িতে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

বিষয়টি তাৎক্ষণিক জরুরী সেবা ৯৯৯ ও জানানো হলে ঈদগাঁও থানার এসআই গিয়াস উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় সিরাজুল মোত্তাকিন রিয়া (৩০) বাদী হয়ে গতকাল ১৫ অক্টোবর রাতে ২ জনকে আসামী করে ঈদগাঁও থানায় লিখিত এজহার দায়ের করেছেন। এতে অভিযুক্তরা হলেন-ঈদগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড জাগিরপাড়া গ্রামের মোস্তাক আহমদের পুত্র জোবায়েদ খাঁন (৩১) ও পশ্চিম ভাদিতলা গ্রামের সোহেল সরওয়ারের পুত্র মিশু (২০)।

থানায় লিখিত এজাহার সুত্রে ও ভাংচুর করা বাড়িটির গৃহীনি সিরাজুল মোত্তাকিন রিয়া জানিয়েছেন-৭/৮ জনের একটি দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আকস্মিকভাবে শুক্রবার রাত ১ টার দিকে তার বাড়িতে হামলা ও ভাংচুর শুরু করে।

হামলাকারিরা বাড়ির আসবাবপত্র ও এলইডি টিভি ভেঙ্গে ফেলে স্বর্ন, মোবাইল ও নগদ টাকা লুট করে। অস্ত্রের মুখে তাকে ও তার ছেলেকে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে একটি কক্ষে জিম্মি করে ফেলে।

এসময় তারা বাড়ির ২য় তলায় বেশ কটি কক্ষে ব্যাপক ভাংচুর চালায়। ভাংচুর শেষে হামলাকারিরা আলমিরা ও বিভিন্ন আসবাব তছনছ করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল সেটসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। এতে তাঁর ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও কারো বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম জানান, বাদীনির একখানা লিখিত এজাহার পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net