1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চলচ্চিত্র সংগীতে আজাদ রহমান শীর্ষক সেমিনার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা

চলচ্চিত্র সংগীতে আজাদ রহমান শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৫৮৫ বার

যে কোনো বিনোদন ছবির প্রাণ হলো ছবির গান। ঢাকায় নির্মিত চলচ্চিত্রের নির্মাতারা চলচ্চিত্র সংগীতের বিষয়টিকে গুরুত্ব দিয়ে থাকেন। চলচ্চিত্রের সংগীতে সুরকার ও সঙ্গীত পরিচালকদের গুরুত্ব ও অবদান অনস্বীকার্য। আমাদের দেশে নির্মিত চলচ্চিত্রে সংগীত পরিচালক ও সুরকার আজাদ রহমানের অনেক অবদান রয়েছে। আজাদ রহমান চলচ্চিত্রের গানে শাস্ত্রীয় সংগীত, উচ্চাঙ্গ সংগীত, রাগস্ত্রী, ঠুংরী, পাশ্চাত্য ভঙ্গিমা, পাশ্চাত্য সুর, বাদ্যযন্ত্র দ্বারা প্রভাবিত ছিলেন। তিনি আমাদের দেশে অনেক বড় মাপের একজন সুরকার ও সংগীত পরিচালক ছিলেন বলে আজকের সেমিনারে বিশিষ্ট আলোচকগণ মনে করেন।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে আজ সকালে অনুষ্ঠিত হয় ‘চলচ্চিত্র সংগীতে আজাদ রহমান’ শীর্ষক সেমিনার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক মো. রাসেল রানা। প্রবন্ধের উপর আলোচনা করেন ‘চলচ্চিত্র সংগীতে আজাদ রহমান’ শীর্ষক গবেষনা কর্মের তত্ত্বাবধায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. রেজওয়ানা চৌধুরী বন্যা, বিশিষ্ট কন্ঠশিল্পী মো. খুরশীদ আলম, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক কাজী হায়াৎ, বিশিষ্ট গীতিকবি ও চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ রফিকউজ্জামান। স্বাগত বক্তব্য প্রদান করে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো: মোফাকখারুল ইকবাল। সেমিনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো: নিজামুল কবীর। এ ছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন চলচ্চিত্র সংশ্লিষ্ট পরিচালক ও গবেষকগণ।

আগামী ২৭, ৩০ অক্টোবর বাংলাদেশে নারী নির্মাতার চলচ্চিত্রে নারীর ক্ষমতায়ন, স্বাধীনতাত্তোর বাংলাদেশের চলচ্চিত্রে দেশাত্ববোধক গানের বৈশিষ্ট্য বিশ্লেষণ ও ১, ৩, ৭, ৯ নভেম্বর হুমায়ুন আহমেদের চলচ্চিত্রের শিল্পরুপ, বাংলাদেশের চলচ্চিত্রে লোকউৎসব: নান্দনিক পরিসর ও তাত্ত্বিক পর্যালোচনা, সত্তর দশকে বাংলাদেশের চলচ্চিত্র: শিল্পরূপ ও সাংস্কৃতিক প্রভাব এবং ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশি চলচ্চিত্র শীর্ষক সেমিনার গুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net