1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন  প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

রাউজানে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৭৪ বার

রাউজানে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পরিদর্শন করে দেখা যায়, উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৪৭টি পূজামণ্ডপে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে স্ব-স্ব এলাকার পুকুর জলাশয়,সর্তা খাল,ডাবুয়া খাল,হালদা নদী ও কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জন দেন সনাতন ধর্মাবলম্বীর নারী-পুরুষরা।ঢাক ঢোল বাজনা ও শোভাযাত্রার সঙ্গে নাচছিল কয়েক হাজার নারী-পুরুষ।কেউ কেউ দেব-দেবীর উদ্দেশে দিচ্ছিলেন উলুধ্বনি।মা দূর্গাকে বিদায় জানানোর জন্য বিজয়া দশমীতে সিঁদুর ছুড়ে দেবী দূর্গাকে বিদায় ও সনাতন ধর্মাবলম্বীর দিদিরা সিঁদুর দিয়ে এক অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ৫ অক্টোবর বুধবার বিকালে রাউজান পৌর এলাকার অপরাজিতা সেবাশ্রম মাঠে ঢেউয়াপাড়া উদযাচল সংসদ দুর্গা পূজার বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে।বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।সভাপতিত্ব করেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি,ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,চট্টগ্রাম জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত,উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম,ওসি আবদুল্লাহ আল হারুন,উপজেলা আওয়ামী লীগে সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম।উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা বশির উদ্দিন খান,আলমগীর আলী,এডভোকেট সমীর দাশ গুপ্ত,এডভোকেট দিলীপ চৌধুরী,জসিম উদ্দিন চৌধুরী,জানে আলম জনি,আজাদ হোসেন,ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু,আব্দুর রহমান চৌধুরী,রবিন্দ্র লাল চৌধুরী,যুবলীগ নেতা সারজু মোঃ নাছের, স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন,আব্দুল লতিফ,আবু ছালেক,ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন পিবলু,পূজা উদযাপন পরিষদের নেতা দিলীপ কুমার চর্ক্রীব, আশোক পালিত,প্রদীপ শীল,তপন দে,সাজু পালিত,উজ্জ্বল কান্তি দাশ,দিপলু দে দিপু,অনুপ চক্রবর্তী,দিলীপ কুমার দে,পলাশ সেন,ডা: বিজয় দাশসহ নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net