1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দরিদ্র মানুষের মাঝে সৈয়দপুরে জামায়াতে ইসলামী শীতবস্ত্র বির্তরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

দরিদ্র মানুষের মাঝে সৈয়দপুরে জামায়াতে ইসলামী শীতবস্ত্র বির্তরণ

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৬৯ বার

নীলফামারীর সৈয়দপুর শহরে দ্ররিদ অসহায় ১১৫ জন মানুষের মাঝে শীতবস্ত্র বির্তরণ করে জামায়াতে ইসলামী।

সৈয়দপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রবিবার (২৭ নভেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর শাখা আয়োজনে পৌরসভার ১৫টি ওয়ার্ডে শীতবস্ত্র বির্তরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর ও নীলফামারী -৪ আসনের জাতীয় সংসদ সদস্য প্রাথী হাফেজ আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য খায়রুল বাশার।এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর শাখার আমীর শরফুদ্দিন খান, সেক্রেটারি ওয়াজেদ আলী প্রমুখ।
জামায়াতে ইসলামী উপজেলা আমীর হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, দেশে বিরোধীদলের গনতান্ত্রিক মিছিল মিটিং করতে সরকার বাধা দিচ্ছে। দ্রব্যমূল্য উর্দধগতি, রাজপথে প্রতিবাদ করতে গিয়ে বিরোধীদলের নেতাকর্মীদের পুলিশ গুলি করে হত্যা করছে। নেতাকর্মীদের বাড়িতে পুলিশি অভিযান চলছে। দেশের মানুষের কষ্টের টাকা ভোটচোর সরকার লুটপাট করে বিদেশে পাচার করছে। শেখ হাসিনা আবার স্বপ্ন দেখছে দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতা আসার। জামায়াতে ইসলামী দেশের জন্য ও মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন করে শেখ হাসিনা কে বিদায় করতে প্রস্তুত থাকতে আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net