1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে কৃষক-কৃষাণি'র মুখে হাসি ফোটাতে ধান কেটে দিলো কৃষক লীগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

রাউজানে কৃষক-কৃষাণি’র মুখে হাসি ফোটাতে ধান কেটে দিলো কৃষক লীগ

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২৫৮ বার

রাউজানে কৃষকের ঘরে ঘরে চলছে আগাম জাতের রোপা আমন ধান কাটার উৎসব।মাঠে মাঠে শুরু হয়েছে আমন ধান কাটার ধুম।নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত গ্রাম বাংলার প্রান্তিক কৃষক- কৃষাণিরা।আগাম জাতের রোপা আমন ধানের ফলন ভাল হওয়ায় কৃষক- কৃষাণিরা খুশি।তবে অনেক কৃষক আছেন যারা অনেক কষ্ট করে জীবনযাপন করছেন।নিজেরাই পরিশ্রম করে জমি চাষ ও পরিচর্যা করে সোনালী ফসল ঘরে তুলতে।আবার অনেকেই জমিতে চাষ করে টাকা জন্য শ্রমিক দিতে না পেরে নিজেরাই জমি থেকে ধান কেটে আনেন।এমনই কিছু অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন রাউজান উপজেলা ও পৌর কৃষক লীগ।কৃষক-কৃষাণিরা মুখে হাসি ফোটাতে ধান কেটে দেওয়ার এ উদ্যোগ গ্রহণ করেছেন তারা।শুক্রবার (২৫ নভেম্বর) রাউজান পৌর ৬নং ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকায় ধান কাটার উৎসব আয়োজন করা হয়।ধান কাটার এ উৎসব উদ্বোধন করেছেন রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, কৃষি অফিসার ইমরান হোসাইন, চট্টগ্রাম জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম সাজ্জাদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন,রাউজান পৌর কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক এরশাদ, লক্ষীকান্তি দাশ সহ কৃষক লীগের নেতৃবৃন্দরা।কৃষক লীগের এ সহযোগিতা পেয়ে অনেক আনন্দিত কৃষক জাহাঈীর আলম।রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন বলেন, রাউজানে এবার ১২ হাজার ২শত ৩২ হেক্টর জমিতে আমন ধানের চাষা আবাদ হয়েছে।ফলনও হয়েছে ভালো।এখন কৃষকেরা পাকা আমন ধান ঘরে তুলতে ধান কাটা শুরু করেছে।কৃষকেরা ধান ঘরে তুলার পর সরিষা, ভুট্টা,গম ও শীতকালীন সবজি আবাদে প্রস্তুতি নিচ্ছেন।দরিদ্র কৃষকের পাকা ধান কেটে দেওয়ায় কৃষক লীগকে ধন্যবাদ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net