1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বর্ষায় ভাঙা সড়ক সংস্কারে বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্ন থমকে গেছে ক্যান্সারে, বাঁচতে চায় মাদ্রাসা ছাত্র জুনায়েদ ডিএমপি’র নতুন কমিশনার হলেন খাগড়াছড়ির সন্তান মোসলেহ উদ্দিন  নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ

বর্ষায় ভাঙা সড়ক সংস্কারে বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি

মাহমুদুল হাসান পটুয়াখালী
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৫৩৪ বার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের কাঁচা রাস্তার বেশ কিছু জায়গায় ভেঙে বড় গর্ত তৈরি হয়েছে। এই রাস্তাগুলো যানবাহন চলাচলের অন্যতম পথ। এ কারণে ইউনিয়নের মানুষের যাতায়াতে দূর্ভোগ সৃষ্টি হয়েছে। আর এ রাস্তা সংস্কারে কাজ করছে বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (বিভিডিএস বাংলাদেশ)।

জানা গেছে, প্রতিদিন এ রাস্তা দিয়ে ছোট-বড় প্রায় ৩০০ থেকে ৪০০ যানবাহন চলাচল করে। বর্ষার আগেই গ্রামের মধ্যে রাস্তায় ছোট ছোট ভাঙা ছিল। টানা বৃষ্টির কারণে রাস্তার এসব জায়গা ভেঙে বড় গর্ত তৈরি হয়েছে।

রাস্তা ভেঙে যাওয়ার কারণে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। অনেক সময় দ্বীপাঞ্চল বড়বাইশদিয়া ইউনিয়নের একমাত্র যানবাহন মোটরসাইকেল রাস্তার বড় ভাঙা গর্তে আটকে যায়, তখন গাড়ি ওঠাতে যাত্রী অথবা স্থানীয় ব্যক্তিদের সহযোগিতা নিতে হয়। এ ছাড়া এসব স্থানে প্রায় সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এ ভাঙা রাস্তা সংস্কারের জন্য গতকাল বৃহস্পতি ও শুক্রবার ১৫ জন যুবকদের সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করতে দেখা গেছে।

সংগঠনের একজন সদস্য বলেন, ‘গ্রামের রাস্তার বেহাল অবস্থা দেখে আমরা নিজ উদ্যোগেই রাস্তা সংস্কারের কাজ করছি। রাস্তায় প্রায় জায়গা ভাঙ্গা ও গর্ত থাকায় অনেক মাটির প্রয়োজন ছিল, এর জন্য আমাদেরকে অন্যের ধানিজমি থেকে মাটি চেয়ে ঐ জায়গায় ব্যবহার করা হয়েছে।

সদস্যগণরা আরও জানিয়েছে, মাটি কাটা বা টানার জন্য কোন গাড়ী বা শ্রমিক ভাড়া করা হয়নি। স্বেচ্ছাশ্রমে সংগঠনের সদস্যরা মাটি কাটা, টানা ও সংস্কারের সব কাজই করেছে।

রাস্তার গাড়িচালকেরা বলেন, ‘গ্রামের মধ্যে রাস্তার ভাঙা অংশগুলো খুবই ঝুঁকিপূর্ণ ছিল। এ রাস্তা সংস্কারে আমাদের সবার জন্য অনেক ভালো হয়েছে।’

তারা আরও বলেন, গ্রামের মধ্যে সংস্কার করে চালকদের কাছ থেকে টাকা না নেওয়া, এটা একটি বিরল ঘটনা।

এই সংস্কারকাজে অংশগ্রহণ করেন শামসুল আরেফিন, রাকিব, বাইজিদ বোস্তামি, শাকিল, আর্ক, গোলাম রাব্বি, হৃদয়, লাজিম ইমরান, মোঃ বাইজীদ মৃধা, পারভেজ, আয়ুব হাওলাদার, স্বপন, পারভেজসহ আরও অনেকে।

সংগঠনের সভাপতি শামসুল আরেফিন বলেন, ‘রাস্তায় যানবাহন যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, এ জন্য দেশের সচেতন নাগরিক হিসেবে আমরা এ সংস্কারকাজ করছি।’

চালিতাবুনিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী বাইজিদ বোস্তামি বলেন, শহর বা গ্রামের যেসব রাস্তা বৃষ্টির কারণে ভেঙে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব স্থানে নিজ দায়িত্বে কাজ করলে সাময়িকভাবে হলেও দেশের মানুষের উপকার হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net