1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা উপজেলায় আওয়ামী লীগ সভাপতি এম এ মন্নান সম্পাদক জসীম উদ্দিন চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে  ঢলের পানিতে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার নলুয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার চলাচলের সড়কের বেহাল দশা, টিউবওয়েল ও সড়ক বাতি নেই  চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারলায় ২ যুগ পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি  ঈদগাঁওয়ে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত যৌথ ব্যবসার নামে প্রতারণা: সৌদি প্রবাসীর দোকান দখল, শূন্য হাতে দেশে ফেরত ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে – মাগুরায় শ্রমিক সমাবেশে এ্যাড, আতিকুর রহমান  নানা আয়োজনে ঢাকার মিরপুর “ল” কলেজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঈদগাঁওয়ে দুর্যোগে মানবিক উদ্যোগ: বন্যার্তদের পাশে লায়েক ইবনে ফাজেল

আনোয়ারা উপজেলায় আওয়ামী লীগ সভাপতি এম এ মন্নান সম্পাদক জসীম উদ্দিন চৌধুরী

বদরুল হক, আনোয়ারা (চট্টগ্রাম) ;
  • আপডেট টাইম : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৯৭ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে নেতা–কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এদিকে দীর্ঘ ১৮ বছর পর আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বর্তমান উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এ মালেকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি অধ্যাপক এম এ মন্নান চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসীম উদ্দিন চৌধুরী ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সন্ধ্যায় সম্মেলন শেষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় কাউন্সিল অধিবেশন শুরু হয়। এতে আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সদস্য নজরুল ইসলাম, আবুু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

এর আগে সর্বশেষ ২০০৪ সালের ১১ এপ্রিল আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বাহাউদ্দিন খালেক শাহজীকে সভাপতি ও কাজী মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক করা হয়েছিল। এরপর সর্বশেষ এম এ মান্নান চৌধুরীকে সভাপতি ও এম এ মালেককে সাধারণ সম্পাদক করে সম্মেলন ছাড়াই কমিটি দেয় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ।

সম্মেলন সফল করতে এর আগে গত মঙ্গলবার বর্ধিত সভা করেছে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ। সম্মেলন সফল করতে এস এম আলমগীরকে আহবায়ক করে ৫ সদস্য কমিটি গঠন করে। সম্মেলন সফল করতে নানাবিধ সহযোগিতা করেন, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী একান্ত সচিব রিদোয়ানুর করিম সায়েম,উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম এ মন্নান সম্পাদক এম এ মালেক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net