1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আর্থিক সহায়তা দিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন তিতাস ইয়াং ফ্রেন্ড ক্লাব - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

আর্থিক সহায়তা দিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন তিতাস ইয়াং ফ্রেন্ড ক্লাব

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২৫৩ বার

কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের এক অসহায় শিশুর চক্ষু চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাব’। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাছিমপুর বাজার ব্রিজ সংলগ্ন অবস্থিত ক্লাবটির প্রধান কার্যালয়ে অসহায় শিশুর পরিবারের হাতে নগদ ১০,০০০ হাজার টাকা তুলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা রুবেল আহমেদ খান রাজ।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি সবুজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক চান বাদশা মোল্লা, পারভেজ খান, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন এবং আলমগীর হোসেন, আক্তার ও মহসিন।

২০২০ সালে এসো মানবতার টানে অসহায়দের পাশে এই স্লোগানকে বুকে ধারণ করে তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাব সংগঠনটি যাত্রা শুরুর পর থেকে আর্তমানবতার সেবায় প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। শুরু থেকে এই পর্যন্ত অর্থ, খাদ্য সামগ্রিক, শীতবস্ত্র ও রক্ত দিয়ে প্রায় কয়েক’শ সুবিধাবঞ্চিত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। এমন মানবতর কাজ করে সংগঠনটি এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা রুবেল আহমেদ খান রাজ বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া। স্বল্প সময়ে অসংখ্য মানবিক কাজ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। ক্লাবটির দেশ- প্রবাসী সদস্যের আন্তরিক সহযোগিতা ব্যতীত এত প্রশংসনীয় উদ্যোগ কোনভাবেই বাস্তবায়ন করা সম্ভব হতো না। যারা তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাবের মানবিক কার্যক্রমে এগিয়ে এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net