1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে যুবলীগের সভাপতি আপেলের নামে সংবাদ প্রকাশের প্রতিবাদে ,জেলার সকল বেসিক ট্রেড ইউনিয়নের সংবাদ সম্মেলন । - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী মাগুরায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ারিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত মাগুরায় মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে জুলাই শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন জামায়াত নারায়ণগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ, এক অভিযুক্তকে গণপিটুনি কুমিল্লার হৃদয়ে আজও জীবন্ত কবি নজরুল ঝড়-বৃষ্টির মধ্যেও তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

ঠাকুরগাঁওয়ে যুবলীগের সভাপতি আপেলের নামে সংবাদ প্রকাশের প্রতিবাদে ,জেলার সকল বেসিক ট্রেড ইউনিয়নের সংবাদ সম্মেলন ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২৫৭ বার

ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের নামে কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ও নিউজ ২৪ টিভিতে “ঠাকুরগঁওয়ে আপেল আতঙ্ক” শিরোনামে খবর প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৮ ডিসেম্বর বুধবার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলার সকল বেসিক ট্রেড ইউনিয়নের আয়োজনে জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী বাটলার স্বাক্ষরিত লিখিত বক্তব্য পড়ে শোনান ট্রাক মালিক সমিতির সভাপতি মো: আসাদুজ্জামান, তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের নামে উল্লেখিত পত্রিকা ও টিভি চ্যানেলে অসত্য সংবাদ পরিবেশন করা হয়েছে। প্রকৃতপক্ষে গত ১৮ অক্টোবর ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে বাংলাদেশ জুয়েলারী সমিতি (বাজুস) এর ঠাকুরগাঁও জেলা কমিটির মতবিনিময় সভা হয়।

সেখানে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা ও বাজুসের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিজনেস এডিটর রুহল আমিন রাসেল উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলকেও আমন্ত্রণ জানানো হয়। তবে মতবিনিময় সভার ব্যানারে আপেলের নাম উল্লেখ না থাকায় স্থানীয় স্বর্ন ব্যবসায়ী ও স্বর্ণ কারিগররা উপস্থিতজনের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান। এ সময় রুহুল আমিন রাসেল আপেলের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে উপস্থিত লোকজনের চাপের মুখে তিনি উপস্থিত স্বর্ণ ব্যবসায়ীদের নিকট ক্ষমা চান। তবে আপেল সভা থেকে চলে যাওয়ার পর তিনি প্রকাশ্যে ‘আপেলের নেতৃত্ব কিভাবে থাকে তা দেখে নিব” বলে ক্ষোভ প্রকাশ করেন। এরই ফলশ্রুতিতে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমকে ঢাল হিসেবে ব্যবহার করে ভিত্তিহীন তথ্য দিয়ে আপেলের বিরুদ্ধে এ জাতীয় সংবাদ পরিবেশন করা হয়েছে। আমরা এ সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে মো: খয়রুল, আবু তাহের, সোহরাব হোসেন, নুর ইসলাম নুরল, এনায়েত উলুব্বী, বুলু মহন্ত, আরফান আলী, আব্দুল জব্বার, সনাতন পাল, সিরাজুল ইসলাম, মো: সোহেল রানা সহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net