ঢাকা   ০৮:৫০:২৪ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’

মাগুরায় জাসদের যৌথসভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর শনিবার দুপুরে শ্রীপুর উপজেলার গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে যৌথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাসদের সহ সভাপতি মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা জাসদের সাধারণ সম্পাদক নুরুল আমীন বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফনি, সহ সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী,যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাড.মিজানুর রহমান ফিরোজ, সদস্য তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিরাজ হোসেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সদস্য আবু হানিফ মোল্লা, হাশেম মোল্লা, দিলীপ কুমার বিশ্বাস, সুনীল বিশ্বাস, পান্নু শেখ, আব্দুল ওহাব,ওলিয়ার রহমান ও সাজেন্ট ওহাবসহ আরো অনেকে।

উক্ত যৌথসভায় শ্রীপুর উপজেলার আট ইউনিয়নের জাসদের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি