1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নানা আয়োজনে মাগুরা মুক্ত দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

মাগুরায় নানা আয়োজনে মাগুরা মুক্ত দিবস পালিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২৭০ বার

মাগুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে। মাগুরা জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে। ১৯৭১ সালের এই দিনে মাগুরা পাক হানাদার মুক্ত হয়।
এ উপলক্ষে বুধবার (০৭ ডিসেম্বর) সকাল ১১ টায় স্থানীয় নোমানী ময়দানে শহীদ স্মৃতিতে পুষ্পস্তবক প্রদান করে শহীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, মাগুরা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, সিভিল সার্জন ডা.শহীদুল্লাহ্ দেওয়ান, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. ফ. ম.আব্দুল ফাত্তাহ, মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ কুন্ডু, মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভারপ্রাপ্ত কমান্ডার এস এম আব্দুর রহমান , সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সরকারি অফিসের কর্মকর্তা বৃন্দ ।

পরে মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ করে। এ উপলক্ষে সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থাপনা ও সরকারি অফিস সমূহে আলোকসজ্জা ও সন্ধ্যায় ব্লাক আউটের পরে মোমবাতি প্রজ্জলন আয়োজন করা হয়। এ উপলক্ষে বীর কথন নামে মুক্তিযুদ্ধ ভিত্তিক মোড়াক উন্মোচন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net