1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে খুন হওয়া যুবলীগ নেতার বাড়িতে এমপি মেরী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

তিতাসে খুন হওয়া যুবলীগ নেতার বাড়িতে এমপি মেরী

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৩৬ বার

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে প্রতিপক্ষের হামলায় খুন হওয়া যুবলীগ নেতা জহিরুল ইসলাম এর বাড়িতে গেলেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

শনিবার বিকেলে তার বাড়িতে গেলে নিহতের বাবা সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা কান্না জড়িত কণ্ঠে এমপিকে বলেন, আমার ছেলেকে ঘর থেকে ডেকে নিয়ে দিনেদুপুরে প্রকাশ্যে বর্তমান চেয়ারম্যান বাবুল আহমেদের সমর্থকরা কুপিয়ে হত্যা করেছে, আমি আমার নিরপরাধ ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই।’ এ সময় এমপি পরিবারের অন্য সদস্যদের সান্ত্বনা দিয়ে ন্যায় বিচার পাওয়ার আশ্বাস দেন।

এলাকায় এমপি এসেছে এমন সংবাদে নিহত জহিরের বাড়িতে অনেক লোক জড়ো হয়ে তাদের আবেগ এমপি’র কাছে প্রকাশ করেন এবং এক সুরে হাত্যাকারীদের ফাঁসি দাবী করেন।

এসময় জড়ো হওয়া লোকজনের উদ্দেশ্যে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের এমপি সেলিমা আহমাদ মেরী বলেন, এ বর্বর হামলাকারীরা প্রকাশ্যে এ ঘটনা ঘটিয়ে ন্যাক্কারজনক কাজ করেছে। ঘটনাটি লুকানোর কোন সুযোগ নেই। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। আপনারা হত্যাকারীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন। আর যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে খেয়াল রাখবেন।

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, যুবলীগ নেতা জহির হত্যাকাণ্ডে সাথে জড়িত মনির হোসেন নামের একজনকে আটক করে জেল-হাজতে প্রেরণ করেছি। এঘটনায় নিহতের ছোট ভাই মো. এসাক মোল্লা (৩০) বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে তিতাস থানায় একটি হত্যা মামলা করেছেন। এলাকায় পুলিশ মোতায়েন আছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) মাছ ধরাকে কেন্দ্র করে বর্তমান ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ এর সমর্থকরা যুবলীগ নেতা জহিরকে দিনেদুপুরে কুপিয়ে হত্যা করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net