1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিল ৬৮৬ জন শিক্ষার্থী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

তিতাসে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিল ৬৮৬ জন শিক্ষার্থী

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৯ বার

সারা দেশের ন্যায় তের বছর পর কুমিল্লার তিতাসে অনুষ্ঠিত হলো ৫ম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এ পরীক্ষা শুরু হয়, চলে বেলা ১২টা পর্যন্ত।

দুই ঘণ্টার পরীক্ষায় শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সরকারি নীতিমালা অনুসারে বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি স্কুলের পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর ২০ শতাংশ এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মনোনীত করা হয়। সে হারে এবছর তিতাস উপজেলার ১৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭০৬ জন শিক্ষার্থী ডিআর ভুক্ত হলেও ৬৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নিবার্হী অফিসার এটিএম মোর্শেদ, প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা পারভীন বানু ও গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল বাতেন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net