1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে মসজিদ সংস্কার নিয়ে সংঘর্ষে সভাপতির মৃত্যু আটক ৭ জন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম  

লালমনিরহাটে মসজিদ সংস্কার নিয়ে সংঘর্ষে সভাপতির মৃত্যু আটক ৭ জন

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২১৪ বার

লালমনিরহাটের পাটগ্রামে মসজিদ সংস্কার নিয়ে সংঘর্ষে আহত মসজিদ কমিটির সভাপতি অলিয়ার রহমানের (৭০) এর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্য সভাপতি অলিয়ার রহমান ওই উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামের বাসিন্দা। তিনি উফারমারা বায়তুল আমান জামে মসজিদের সভাপতি ছিলেন।
জানা গেছে, উপজেলার উফারমারা বায়তুল আমান জামে মসজিদটি টিনশেট ঘরে চলছিল। তা সংস্কার করে পাকা করনের জন্য উদ্যোগ গ্রহন করে মসজিদ কমিটি ও গ্রামবাসী। সবার দানে ইতোমধ্যে পাকা করনের কাজ শুরু হয়। নতুন মসজিদ নির্মাণের জন্য পুরাতন টিনশেড ঘরটি গত ২১ ডিসেম্বর সড়ানো শুরু করেন শ্রমিকরা। এ সময় ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য হামিদুল ইসলাম ও তার ভাই ফরিদুল ইসলাম, জাহিদুল ইসলাম কাজে বাঁধা দেন। বাঁধা দানের কারন জানতে গেলে মসজিদ কমিটির সভাপতি অলিয়ার রহমানের সাথে তাদের বিতর্কের সৃষ্ঠি হয়। এর এক পর্যয়ে সেনা সদস্য হামিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে মসজিদ কমিটির সভাপতির উপর লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। তাকে বাঁচাতে তার ছেলে আবু আলম ও শাহা আলম এগিয়ে এলে তাদেরকেও মারপিট করে। স্থানীয়রা এসে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য অলিয়ার রহমান ও তার ছেলে আবু আলমকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে টানা এক সপ্তাহ চিকিৎসাধিন থেকে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে মারা যান সভাপতি অলিয়ার রহমান।
এ ঘটনায় ২১ ডিসেম্বর সভাপতি অলিয়ার রহমানের ছেলে শাহা আলম বাদী হয়ে হামিদুলসহ ৯ জনের বিরুদ্ধে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ওই দিন রাতেই হামিদুলের স্ত্রী আঞ্জু বেগমকে গ্রেফতার করে। অপর অভিযুক্তদের মধ্যে ৭ জন মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আদালতে আত্নসমাপন করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ঘটনার দিনেই মামলা নিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে চিকিৎসাধিন অলিয়ার রহমান মারা গেছেন। এ দিনই ৭ জন আদালতে জামিনের আবেদন করলে আদালত তাদের সকলের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net