1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে আলকরায় ধোপাখিলা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প

চৌদ্দগ্রামে আলকরায় ধোপাখিলা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ৩৮১ বার

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার, শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে ধোপাখিলা উচ্চ বিদ্যালয়ে বছরের শুরুতেই বিনামূল্যে বই বিতরণ উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত বই বিতরণ উৎসবে ধোপাখিলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা: সালাহ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলকরা ইউপি চেয়ারম্যান মাঈন উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য কাজী জহিরুল ইসলাম।

ধোপাখিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ কুমার দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাফর আহমদ।

এ সময় আরো বক্তব্য রাখেন আলকরা ইউপি সদস্য জিয়া উদ্দিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বেলাল হোসেন, সদস্য রেজাউল করিম সবুজ, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবুল হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শাহ আলম ভূইঁয়া, শাহাদাত হোসেন বাহাদুর মেম্বার, মো: দুলাল সওদাগর, মো: খলিলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net