ঢাকা   ০৩:০৫:৪৮ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  আমার দেশ-এর প্রেসে বোমা হামলার নিন্দা বাংলাদেশ সুশীল ফোরামের মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা

চৌদ্দগ্রামে ৯ মাসেও মেলেনি চাঞ্চল্যকর পিনু আত্মহত্যার ময়নাতদন্ত রিপোর্ট

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ৩২৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামের বহুল আলোচিত তাহমিনা আক্তার পিনু (২৯) তার স্বামীর বাড়িতে নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলে নিহত হওয়ার ঘটনার দীর্ঘ ৯ মাস অতিক্রান্ত হলেও অজানা কারণে এখনো আসেনি ময়নাতদন্তের রিপোর্ট। সাধারণত ময়নাতদন্তের রিপোর্ট সর্বোচ্চ তিন মাসের মধ্যে আসলেও পিনু হত্যার ঘটনার ময়নাতদন্ত রিপোর্টটি এখনো আসেনি। ময়নাতদন্তের রিপোর্ট না আসায় সঙ্গত কারণেই এখনো আদালতে চার্জশীট দিতে পারেননি মামলার তদন্ত কর্মকর্তা। ময়নাতদন্তের রিপোর্ট কবে নাগাদ আসবে, মামলার চার্জশীটই বা আদালতে কবে প্রেরণ করা হবে তা নিয়ে উদ্বেগ-উৎকন্ঠায় দিনাতিপাত করছে মামলার বাদী নিহত তাহমিনা আক্তার পিনুর বাবা মো: ইউনুস মিয়াসহ নিহতের পরিবার।

এদিকে এ ঘটনায় নিহতের স্বামী রাসেলকে ঘটনার দিনই আটক করে আদালতে প্রেরণ করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। পরে অধিকতর তদন্তের স্বার্থে রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত দুই ধাপে মোট ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে। পরে পুলিশি হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও এরপর আর এগোয়নি মামলার তদন্ত কার্যক্রম।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রেজাউল করিম মুঠোফোনে জানান, ‘ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসায় চার্জশীট দেয়া সম্ভব হয়নি। রিপোর্ট পেলেই আদালতে চার্জশীট দাখিল করা হবে।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘আত্মহত্যায় প্ররোচণার দায়ে নিহত তাহমিনা আক্তার পিনুর স্বামী রাসেলকে ঘটনার দিনই গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। নিহতের শয়ন কক্ষের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তার স্বামীকে পুলিশি রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আদালতে চার্জশীট দাখিল করা হবে।’

এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ইনচার্জ ডা. সাজ্জাদ হোসেন বলেন, ‘জনবল সংকটের কারণে ময়নাতদন্তের রিপোর্ট দিতে কিছুটা বিলম্ব হচ্ছে। শীঘ্রই পিনু নিহতের ঘটনার ময়নাতদন্তের রিপোর্ট সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি