ঢাকা   ১১:১৪:২১ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঠাকুরগাঁও থেকে অনলাইন সংযুক্ত প্লাটফর্ম এর মাধ্যমে গণযোগাযোগ অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ৪০৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও জেলায় ৩০ জানুয়ারী সোমবার সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের নবযোগদানকৃত মহাপরিচালক জনাব মোঃ নিজামূল কবীরের সভাপতিত্বে সদর দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও মাঠ পর্যায়ের ৬৮ টি অফিসের দপ্তর প্রধানগণের অংশগ্রহণে মাঠ পর্যায়ের কার্যালয় কর্তৃক দাখিলকৃত জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা, ২০২২-২৩ এর দ্বিতীয় ত্রৈমাসিক(অক্টোবর -ডিসেম্বর ২০২২) বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদনের উপর ফিডব্যাক প্রদান সংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপসের মাধ্যমে কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় সরাসরি উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক(প্রশাসন ও অর্থ), জনাব ইয়াকুব আলী, পরিচালক(প্রচার ও সমন্বয়), জনাব হাছিনা আক্তার, পরিচালক(কারিগরি ও প্রশিক্ষণ), জনাব মোঃ লিয়াকত হোসেন ভূঞা ও বিভিন্ন শাখার উপ-পরিচালক, সহকারী পরিচালকবৃন্দ এবং জুম অ্যাপসের মাধ্যমে যুক্ত ছিলেন ৬৮ টি তথ্য অফিসের দপ্তর প্রধানগণ। উক্ত কর্মশালায় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা, সেবা প্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, তথ্য অধিকার আইন এবং ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিবেদন প্রেরণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়। মহাপরিচালক মোঃ নিজামূল কবীর আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠন এবং চতুর্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবেলায় গণযোগাযোগ অধিদপ্তর মাঠ পর্যায়ে অগ্রণী ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি