1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

মো. শাহজালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ২৯৫ বার

সরকার আবারও নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। তার প্রতিবাদে ও জামায়াতসহ রাজনীতিক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামি।

শনিবার সকাল সাড়ে সাতটায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ফ্লাইওভারের নিচ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে মুরা পাড়া এলাকায় গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। সমাবেশে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মোঃ জাকির হোসাইন ও প্রফেসর মোহাম্মদ আলী খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সকল থানা ও অন্যান্য নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।

সভায় বক্তারা বলেন, ইসলামবিরোধী গণ বিরোধী আওয়ামী ফ্যাসিস্ট জনবিচ্ছিন্ন সরকার আবারো বিদ্যুতের দাম বৃদ্ধি করে শেষ মূহুর্তে দেশকে লুটপাট করতে চায়। দেশের জনগণ তা মেনে নিবে না। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে পালান, না হয় -জনগণ আপনাদেরকে উচিৎ শিক্ষা দিবে। পালানোর পথ খুজে পাবেন না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net