1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সড়ক দূর্ঘটনায় নিহত -১ আহত - ৩ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় লালমাইয়ে কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতকানিয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের হাতে ধানের বীজ হাটহাজারী অঞ্চল ঐতিহ্যগতভাবেই শান্ত; আমাদেরকে তা ধরে রাখতে হবে’ প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ গণসংযোগে শাহজালাল: অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি না হওয়ার আহ্বান

মাগুরায় সড়ক দূর্ঘটনায় নিহত -১ আহত – ৩

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ৩১২ বার

মাগুরায় সড়ক দুর্ঘটনায় শামীম নামে একজন নিহত ও মাদ্রাসার ছাত্রসহ তিনজন আহত হয়েছে। রবিবার (২৯জানুয়ারী) সকালে মহম্মদপুর উপজেলার মালদ্বীপ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

এবিষয়ে আহত মাদরাসা ছাত্র রাকিবুল(১২) জানান – তারা মহম্মদপুর উপজেলার মালদ্বীপ বাজার মোড়ে বাইসাইকেলে মোড় ঘুরতে গেলে মোটরসাইকেলটি তাদের সাইকেলে ধাক্কা দিয়ে গাছের সাথে গিয়ে ধাক্কা লাগে। এসময় মাগুরা নাজির আহম্মেদ ডিগ্রী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র, মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পরমেশ্বরপুর গ্রামের কিবির শেখের ছোট ছেলে শামীম আহম্মদ(২১)গুরুত্বর আহত হয়, স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

জানাগেছে – শামীম পরীক্ষা দেওয়ার জন্য পরমেশ্বরপুর থেকে মাগুরা যাচ্ছিলো । শামীমের সাথে থাকা তার বন্ধুর অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়েছে। রাকিবুলের সাথে থাকা বিনোদপুর ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামের মাসুদের পুত্র অপর মাদরাসা ছাত্র সজিব(১২)কে আশংঙ্কাজনক অবস্থায় মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিব একই ইউনিয়নের নারানপুর গ্রামের জিল্লু শেখের পুত্র।
সে আরো জানায়, তারা দুজন নারানপুর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র। মাদরাসার ওয়াজ মাহফিলের জন্য আদায়ের কাজে তারা গ্রামে বের হয়েছিলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net