1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মান্দায় বয়স্ক ভাতার নামে অর্থ আত্মসাতের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

মান্দায় বয়স্ক ভাতার নামে অর্থ আত্মসাতের অভিযোগ

কাজী কামাল হোসেন,নওগাঁ
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ৩০২ বার

নওগাঁর মান্দায় বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে রেজাউল করিম ও তার ছেলে মোস্তাফিজুর রহমান পারভেজের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগীরা মান্দা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর শাহানাপাড়া গ্রামের আছির উদ্দিন প্রামানিকের ছেলে রেজাউল করিম ওরফে রেজাউল ইসলাম এবং তার ছেলে মোস্তাফিজুর রহমান পারভেজ বিভিন্ন সময়ে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন ধরনের ভাতার কার্ড করে দেওয়া এবং চাকুরি দেয়ার কথা বলে গ্রামের একাধিক গরীব অসহায় ব্যক্তিদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা নেন। অভিযোগকারী উপজেলার গোবিন্দপুর গ্রামের হাফেজ উদ্দিনের স্ত্রী বিলকিস বেগম এবং একই গ্রামের ওহির সরদারের ছেলে ঠুনু সরদার।

অভিযোগকারী ঠুনু সরদার বলেন, ‘বয়স্কভাতার কার্ড করে দেওয়ার কথা বলে রেজাউল এবং তার ছেলে মোস্তাফিজুর রহমান পারভেজ আমার কাছ থেকে তিন হাজার টাকা নিয়েছেন। অথচ এখনো কার্ড করে দেয়নি। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না। আমরা এর সঠিক বিচার চাই।’

বিলকিস বেগম বলেন, ‘রেজাউল ইসলাম এজ্জুল এবং তার ছেলে মোস্তাফিজুর রহমান পারভেজ আমার কাছ থেকে কয়েক বছর আগে বয়স্কভাতার কার্ড করে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৩ হাজার টাকাসহ এলাকার একাধিক নারীর নিকট থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন।’

তারা বলেন, ‘আমাদের ভাতার কার্ড করে দেয়নি, টাকাও ফেরত দেয়নি। তাদের কাছে আমাদের পাওনা টাকা ফেরত চাইতে গেলে তারা গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়। আর বলে যে, আমার ছেলে সোম্বাদিক। তোদেরকে কোন টাকা দেয়া যাবে না, এতে যদি ২০/৩০ হাজার টাকা খরচ করা লাগে তাও করতে রাজি আছি। কিন্তু কোন টাকা ফেরত দেয়া যাবে না। এতে তোমাদের যা করার আছে, করো । এলাকায় তাদের দাপটে আমরা খুব অসহায়। আমরা এর সঠিক বিচার চাই এবং আমাদের পাওনা টাকা ফেরৎ চাই।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভুক্তভোগী বলেন, ‘হামি গরীব মানুষ। খুব কষ্টে করা ব্যাঁচা আচি। ভাতার কার্ডের জন্য মানষক থ্যাকা সুদের উপর ট্যাকা লিয়্যা পারভেজক দিচি। এ্যাডা লিয়া হামাকে সংসারত একন চরম অশান্তি চলোচে। ওরকক থ্যাকা এ্যাকন ট্যাকা চালেই ওরা দুই বাপ-বেটা হামাকক হুমকি দেয়।’

এবিষয়ে অভিযুক্ত রেজাউল করিম বলেন ‘আমরা কারো কাছে থেকে কোন টাকা নেইনি। আমাদের বিরুদ্ধে যদি কেউ মিথ্যা অভিযোগ দায়ের করে, তাহলে আমাদের কিছু করার নেই।’

এ ব্যাপারে মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, ‘ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য সমাজসেবা কর্মকর্তাকে বলা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net