1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে  ড্রেজার দিয়ে সরকারী জলাশয় ভরাট,  চরম দুর্ভোগে শতাধিক পরিবার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

শ্রীনগরে  ড্রেজার দিয়ে সরকারী জলাশয় ভরাট,  চরম দুর্ভোগে শতাধিক পরিবার

আব্দুর রকিব,শ্রীনগর মুন্সিগঞ্জ প্রতিনিধঃ
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ৩৮৫ বার

মুন্সিগঞ্জের শ্রীনগরে ড্রেজার দিয়ে সরকারী প্রায় ৩ কোটি টাকা মূল্যের জলাশয় ড্রেজার দিয়ে বালু ভরাট করে দখলের অভিযোগ উঠেছে ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একূল খাঁন এর বিরুদ্ধে । শ্রীনগর- দোহার সড়কের বালাসুর বাজার রশিত টাওয়ার সংলগ্ন জলাশয়টিতে বেশ কয়েকদিন ধরে চালাচ্ছে এই ভরাট কার্যক্রম । খাল ভরাটের  কারনে প্রায় শতাধিক  বাড়ির উঠান জলা বদ্ধতা তৈরী হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে এ পরিবারের লোকজন।

গতকাল শনিবার দুপুরে সরে জমিনে গিয়ে দেখাযায়, কামার গাঁও মৌজার আরএস – ৮০৭৯ ও ৮০৮১ দাগে প্রায় তিন একর পরিমাপের জলাশয়টি ভরাট চলছে। এর মধ্যে এক এখন জালাশয় সরকারী। ড্রেজার দিয়ে বালু কোয়াটার কারণে এই জলাশয় সংলগ্ন বাড়ি গুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে । 

 

এলাকাবাসী জানায়, এলাকার শতাধীক পরিবার এই জলাশয়টি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিল। একূল খাঁন সহ ড্রজার ব্যবসায়ী  সাহ আলম সারেং,  রিংকূ ও কাসেম জলাশয় ভরাটের কাজ করছে। তারা প্রভাবশালী হয় তাদের বিরুদ্ধে গিয়ে আমরা কিছু বলতেও পারছি না। এখন আমাদের উঠানের পানি সরানোর আর কোনও জায়গা নেই। 

এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান একূল খাঁনের  কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বক্তব্য দিতে রাজি হননি।

 শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক বলেন, আমি কালকে সরেজমিনে গিয়ে বিষয়টি দেখব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net